এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ মার্চ : উপকূলীয় শহর হাদেরায় ইসরায়েলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের (Israel’s largest power station in Hadera) কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে। ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠার পর আজ বুধবার এই ঘটনা ঘটেছে । কিছু মিডিয়া জানিয়েছে যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর হাদেরা বিদ্যুৎ কেন্দ্রের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে।
যদিও ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন জানিয়েছে, এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।
আন্তর্জাতিক ও হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় পড়ার পর হাদেরার কাছে আগুন লেগে যায়। আজকে ইরানের ধারাবাহিক হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে উত্তর ইসরায়েলের আপার ও লোয়ার গ্যালিলিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৩০ মিনিট ধরে একটি ড্রোনকে ধাওয়া করার পর অবশেষে সেটিকে ধ্বংস করা হয়।।
