এইদিন ওয়েবডেস্ক,বিহার,২৫ মার্চ : বর্বরতার সমস্ত সীমা অতিক্রিম করে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল বিহারের জামুই জেলার আলিগঞ্জ এলাকার তিন নরপশু মহম্মদ ইমরান, আফতাব আনসারি এবং সাদ্দাম হোসেন । মেয়েটিকে অপহরণের পর একটি ঘরে আটকে রেখে ২৩ দিন ধরে কার্যত অভুক্ত অবস্থায় তারা গনধর্ষণ করেছিল । মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) জামুই জেলার বিশেষ পকসো আদালতের বিচারক মহেশ্বর দুবে এই গণধর্ষণ মামলার রায়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিন নরপশুকে তিনি আমৃত্যু সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন।এছাড়াও তিনি তাদের প্রত্যেকের উপর ১ লক্ষ টাকা করে জরিমানা আরোপ করেছেন।
প্রতিবেদন অনুসারে,ঘটনাটি ২০২৫ সালের ১ ডিসেম্বরের । আলিগঞ্জ বাজার থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। অপরাধীরা তাকে কাটিহারের একটি ঘরে আটকে রেখে একটানা ২৩ দিন গণধর্ষণ করে। নির্যাতিতা জানায়, তাকে দিনে মাত্র দুটি রুটি দেওয়া হতো। পুলিশ যখন তাকে উদ্ধার করে, তখন সে অচেতন এবং অত্যন্ত দুর্বল ছিল।
প্রশাসনের তৎপরতার কারণে এই মামলার বিচারকার্য দ্রুতগতিতে সম্পন্ন হয়। আদালত মাত্র দুই মাসের মধ্যে অভিযোগপত্র, সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষ করে রায় ঘোষণা করে আদালত । সরকারি আইনজীবী অপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। তবে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ (পকসো) আইনের গুরুতর ধারার অধীনে আদালতের এই কঠোর রায় সমাজে একটি জোরালো বার্তা দিয়েছে।।
