• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়িতে রয়েছে ২ স্ত্রী ও ১৮ সন্তান, তার উপর হিন্দু বিবাহিতা মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে খুন ইউপির প্রতাপগড়ের প্রাক্তন গ্রামপ্রধান গুল হাসান 

Eidin by Eidin
March 23, 2026
in দেশ
বাড়িতে রয়েছে ২ স্ত্রী ও ১৮ সন্তান, তার উপর হিন্দু বিবাহিতা মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে খুন ইউপির প্রতাপগড়ের প্রাক্তন গ্রামপ্রধান গুল হাসান 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৩ মার্চ : বাড়িতে রয়েছে দুই স্ত্রী এবং ১৮ টি সন্তান । তারপরেও এক হিন্দু বিবাহিতা মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড়(Pratapgarh) জেলার প্রাক্তন গ্রামপ্রধান গুল হাসান ওরফে মুস্তাকা গুলশান ওরফে মুন্না(৫০) । মহিলাকে সহবাস করার জন্য গুল হাসান ব্লাকমেলিং করছিল বলে অভিযোগ । তার জেরে খুন হতে হল ওই ব্যক্তিকে । আজ সোমবার প্রেমিকা সুমন গৌতমের (Suman Gautam) বাপের বাড়ি জেঠওয়াড়া বাগিয়াপুরের (Jethwara Bagiyapur) অদূরে একটি খালের মধ্য থেকে গুল হাসানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ । 

জানা গেছে, মৃত গুল হাসানের দুই স্ত্রী । দুই স্ত্রীর গর্ভে তাঁর মোট ১৮ জন সন্তান রয়েছে । পরিবারের সকল সদস্য একসঙ্গেই বসবাস করে । পাশাপাশি জেঠওয়াড়া বাগিয়াপুরের মেয়ে সুমন গৌতমের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল । সুমনের বিয়ে হয়ে গেলে তাদের মধ্যে দুরত্ব তৈরি হয় । কিন্তু গুল হাসান তার দুই স্ত্রী থাকা সত্ত্বেও প্রেমিকাকেও ছাড়তে রাজি ছিল না । প্রেমিকাকে ফের শারীরিক সম্পর্ক গড়তে সে চাপ দিচ্ছিল এবং ব্ল্যাকমেল শুরু করেছিল বলে অভিযোগ । যেকারণে গুল হাসানকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করে প্রেমিকা সুমন । 

সাংবাদিক সিরাজ নুরানি জানিয়েছেন, পূর্ব- পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকাল বাপের বাড়ি জেঠওয়াড়া বাগিয়াপুরে চলে আসে প্রেমিকা সুমন গৌতম । সেই রাতে, তিনি প্রাক্তন গ্রামপ্রধান গুল হাসানকে ফোন করে তার সাথে দেখা করতে বলেন । আর কামনায় আতুর গুল হাসান প্রেমিকার ডাকে সাড়া দিয়ে নির্দিষ্ট স্থানে তার সাথে দেখা করতে যান । কিন্তু আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন মহিলাটির ভাই অতুল গৌতম এবং তার বন্ধু অরুণ গৌতম । গুল হাসান পৌঁছানো মাত্রই তিনজন মিলে তাকে লোহার রড দিয়ে আক্রমণ করে এবং পিটিয়ে মেরে ফেলে । হত্যার পর অভিযুক্তরা লাশটি একটি বস্তায় ভরে খালের পাড়ে ফেলে দেয়। পরে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে ।। 

Writer : Eidin Desk.

Tags: Crime NewsUttarpradesh News
Previous Post

টিকিট না দেওয়ায় ভোটের মুখেই কংগ্রেসে যোগ দিলেন আসামের ক্রীড়ামন্ত্রী 

Next Post

শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ! বিবাহিত প্রেমিকের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা  

Next Post
শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ! বিবাহিত প্রেমিকের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা  

শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ! বিবাহিত প্রেমিকের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা  

No Result
View All Result

Recent Posts

  • লাভ নেই আলু চাষে, গোপনে পোস্ত চাষে ঝোঁক বাড়ছে বর্ধমানে
  • শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ! বিবাহিত প্রেমিকের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা  
  • বাড়িতে রয়েছে ২ স্ত্রী ও ১৮ সন্তান, তার উপর হিন্দু বিবাহিতা মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে খুন ইউপির প্রতাপগড়ের প্রাক্তন গ্রামপ্রধান গুল হাসান 
  • টিকিট না দেওয়ায় ভোটের মুখেই কংগ্রেসে যোগ দিলেন আসামের ক্রীড়ামন্ত্রী 
  • তিন সপ্তাহের যুদ্ধে ইরানে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু : মানবাধিকার সংস্থা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.