এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২২ মার্চ : রাম নবমী পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ ব্লকের ভেটুরিয়া গ্রামের ঠাকুরচক স্ট্যান্ডে শ্রীরামের মুর্তি তৈরি হচ্ছিল । রাস্তার পাশেই একটি অস্থায়ী চালায় নির্মান হচ্ছিল শ্রীরামের মৃন্ময় মূর্তি । কিন্তু আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যে মুর্তির মাথা কেটে নিয়ে গেছে কেউ বা কারা৷ ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । সকালেই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে এটা “জিহাদিদের” কাজ । তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির “তোষণ নীতি” র সমালোচনাও করেন । পরে নন্দীগ্রামের রেয়াপাড়ায় যেখানে মুর্তি ভাঙা হয়েছে, সেখানে পথ অবরোধে অংশ নেন । সেখানে ” নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও” সহ বিভিন্ন শ্লোগান তোলেন ।
পরে ভাঙা মুর্তিতে প্রনাম করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”গতকাল যিনি রেড রোডে হিজাব পড়ে নামাজ পড়তে গেছেন, তিনি পুলিশ মন্ত্রী, তাকে জিজ্ঞেস করুন কেন হয়েছে । এই সরকার ঘোর সনাতন বিরোধী । আগামী দিনে জনতা মুখের উপর জবাব দেবে৷” তিনি দলীয় নেতৃত্বকে থানায় এফআইআর করার নির্দেশ দেব ৷ এছাড়া ভাঙা মুর্তি রেখেই অন্য মূর্তির তৈরি করে পূজোর আয়োজন করার কথা বলেন । পাশাপাশি ফের যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সিসিটিভি লাগানোর কথা বলেন তিনি ।
শুভেন্দু অধিকারী বলেন,”এখানেই রামনবমীর পূজো হবে এবং আমি পূজোর দিন আসছি৷ একজন হিন্দু হিসাবে যা করার আমি করব ।” এরপর তিনি “জিহাদিদের বিরুদ্ধে লড়তে হবে”, “মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে”,” ভগবান রামের অপমান মানছি না মানব না”,”মমতা পুলিশ হায় হায়”,” জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে হবে”,”হিন্দু হিন্দু ভাই ভাই”, “জিহাদি মুক্ত বাংলা গড়তে হবে”, ” নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও” প্রভৃতি শ্লোগান তোলেন ।।
