• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সূর্যদেবের এই শক্তিশালী শ্লোক পাঠে বাধা বিপত্তি দূর হয়ে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়

Eidin by Eidin
March 22, 2026
in ব্লগ
সূর্যদেবের এই শক্তিশালী শ্লোক পাঠে বাধা বিপত্তি দূর হয়ে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

সূর্যাষ্টক হলো সূর্য দেবের আরাধনায় নিবেদিত একটি শক্তিশালী আটটি শ্লোকের স্তোত্র, যা সাধারণত রবিবারে পাঠ করা হয়। এটি পাঠ করলে গ্রহদোষ, কষ্ট, রোগ, শোক ও দারিদ্র্য দূর হয় এবং সূর্যদেবের কৃপায় জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।প্রতিদিন এই সূর্যাষ্টক পাঠ করলে গ্রহদোষ দূর হয়, দরিদ্র ব্যক্তি ধনবান হয় এবং নিঃসন্তান ব্যক্তি সন্তান লাভ করতে পারে।

সূর্যাষ্টক :

আদিদেব  নমস্তুভ্যং  প্রসীদ  মম  ভাস্কর ।
দিবাকর নমস্তুভ্যং প্রভাকর নমোঽস্তু তে ॥১॥

হে আদিদেব (আদ্য দেবতা) তোমায় প্রণাম, হে ভাস্কর আমার ওপর প্রসন্ন হাও ! হে দিবাকর (দিনের উদয় ঘটানো দেবতা) তোমায় প্রণাম, হে প্রভাকর (পৃথিবীতে আলোক ছড়িয়ে দেওয়া দেবতা), তোমায় বারংবার প্রণাম।

সপ্তাশ্বরথমারূঢ়ং প্রচণ্ডং কশ্যপাত্মজম্।
শ্বেতপদ্মধরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম্। ২৷৷

সপ্ত অশ্ববিশিষ্ট রথে আসীন, হস্তে শ্বেতকমলধারী, প্রচণ্ড তেজস্বী কশ্যপকুমার সূর্যকে আমি প্রণাম করি ৷

লোহিতং রথমারূঢ়ং সর্বলোকপিতামহম্।
মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম্ ।। ৩ ৷৷

রক্তবর্ণ, রথারূঢ়, সর্বলোকের পিতামহ, মহা- পাপহারী সূর্যদেবকে আমি প্রণাম করি ৷

ত্রৈগুণ্যং চ মহাশূরং ব্রহ্মবিষ্ণুমহেশ্বরম্।
মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম্। ৪ ৷৷

যিনি ত্রিগুণময় ব্ৰহ্মা, বিষ্ণু এবং শিবরূপ, সেই মহাপাপহারী মহাবীর সূর্যদেবকে আমি নমস্কার করি ৷

বৃংহিতং তেজঃপুঞ্জং চ বায়ুমাকাশমেব চ।
প্রভুং চ সর্বলোকানাং তং সূর্যং প্রণমাম্যহম্ ॥৫॥

যিনি বৰ্দ্ধিত তেজঃপুঞ্জ এবং বায়ু ও আকাশস্বরূপ, সেই সকল লোকের অধীশ্বর সূর্যকে আমি প্রণাম করি।

বন্ধুকপুষ্পসঙ্কাশং হারকুণ্ডলভূষিতম্।
একচক্রধরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম্ ।। ৬৷৷

যিনি বন্ধুক পুষ্পের ন্যায় রক্তবর্ণ এবং মালা ও কুণ্ডলে বিভূষিত, সেই একচক্রধারী সূর্যদেবকে আমি প্রণাম করি ৷ 

তং সূর্যং জগৎকর্তারং মহাতেজঃপ্রদীপনম্।
মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম্ ।।৭।।

মহাতেজের প্রকাশক, জগতের কর্তা, মহাপাপহারী সেই ভগবান সূর্যকে আমি প্রণাম করি ৷

তং সূর্যং জগতাং নাথং জ্ঞানবিজ্ঞানমোক্ষদম্।
মহাপাপহরং দেবং তং সূর্যং প্রণমাম্যহম্ ।। ৮ ॥

সূর্যদেব—যিনি জগতের নাথ, জ্ঞান- বিজ্ঞান ও মোক্ষ দাতা, সেই সঙ্গে মহাপাপ হরণকারী, তাঁকে আমি প্রণাম করি ৷

।। শ্রীশিবপ্রোক্তং সূর্যাষ্টকং সম্পূর্ণম।।

Previous Post

ইউপির ভাদোহিতে নিজের ৬ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫৮ বছরের দাদু 

Next Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কের পর আবারও বিতর্কে বাংলাদেশ, এবার নির্বাচনে বিশৃঙ্খলা 

Next Post
টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কের পর আবারও বিতর্কে বাংলাদেশ, এবার নির্বাচনে বিশৃঙ্খলা 

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কের পর আবারও বিতর্কে বাংলাদেশ, এবার নির্বাচনে বিশৃঙ্খলা 

No Result
View All Result

Recent Posts

  • হিমালয়ের হিমবাহগুলো রেকর্ড গতিতে বরফ হারাচ্ছে, ৫০ বছরে ৬ তলা ভবনের সমান বরফ গলে গেছে : রিপোর্ট 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কের পর আবারও বিতর্কে বাংলাদেশ, এবার নির্বাচনে বিশৃঙ্খলা 
  • সূর্যদেবের এই শক্তিশালী শ্লোক পাঠে বাধা বিপত্তি দূর হয়ে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়
  • ইউপির ভাদোহিতে নিজের ৬ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫৮ বছরের দাদু 
  • ইসরায়েলের দুই শহরে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১১৫ জনেরও বেশি আহত, যাদের মধ্যে শিশুসহ ১১ জনের অবস্থা গুরুতর ; হামলার প্রশংসা করল ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.