এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ মার্চ : আজ বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দফার ১১১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি । এই তালিকায়তাপস রায়-অর্জুন সিংহ -নিশীথ প্রামাণিক সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে । তাপস রায়কে মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে । নোয়াপাড়া অর্জুন সিংহ এবং নিশীথ প্রামাণিককে মাথাভাঙ্গায় টিকিট দেওয়া হয়েছে । থেকে খড়গপুর সদরের বিজেপির বিদায়ী বিধায়ক অভিনেতা হিরণন্ময় চট্টোপাধ্যায়কে একটা সাসপেন্স ছিল । কারন খড়গপুরে এবারে টিকিট দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে । পরিবর্তে শ্যামপুরে হিরণন্ময়কে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি । বিজেপির দ্বিতীয় তালিকায় একঝাঁক পরিচিত মুখ ও লড়াকু নেতানেত্রীদের দেখা যাচ্ছে ।
অনান্যরা হলেন : বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার । হাবড়া দেবদাস মণ্ডল । রাজারহাট-গোপালপুর তরুণজ্যোতি তেওয়ারি । কসবায় সন্দীপ বন্দ্যোপাধ্যায় । টালিগঞ্জে পাপিয়া অধিকারী । যাদবপুর শর্বরী মুখোপাধ্যায় । বেহালা পশ্চিম ইন্দ্রনীল খাঁ৷ বালিগঞ্জে শতরূপা । জোড়াসাঁকোয় বিজয় ওঝা৷ হিঙ্গলগঞ্জে রেখা পাত্র । মেখলিগঞ্জে দধিরাম রায়৷ সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়।
মাদারিহাটে লক্ষ্মণ লিম্বু । ধূপগুড়িতে নরেশ চন্দ্র রায় । ময়নাগুড়ি কৌশিক রায়৷ জলপাইগুড়ি অনন্ত দেব অধিকারী৷ মালবাজার শুক্রা মুন্ডাভ।কালিম্পং ভরত ছেত্রী । দার্জিলিং নোমান রাই। কার্সিয়াং সোনম লামা । চোপড়া শংকর অধিকারী । ইটাহার সবিতা বর্মন। হরিশ্চন্দ্রপুর রতন দাস । বৈষ্ণবনগর রাজু কর্মকার । ফরাক্কা সুনীল চৌধুরী । সামসেরগঞ্জ ষষ্ঠী চরণ ঘোষ। জঙ্গিপুর চিত্ত মুখোপাধ্যায় । সাগরদিঘি তাপস চক্রবর্তী । রানিনগর রানা প্রতাপ সিং রায় । নবগ্রাম দিলীপ সাহা এবং খারগ্রাম মিতালী মাল ।৷
