• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  

Eidin by Eidin
March 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৮ মার্চ : অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক (ডিএম) আয়েশা রানিকে । তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার একাধিকবার অভিযোগ তুলেছিলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ গত বছরের নভেম্বরে পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভায় এসে শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানির নাম করে  অভিযোগ তোলেন যে, তিনি বে-আইনি কাজ করছেন। তিনি বলেছিলেন,’আমি হুগলি আর পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদের বিরুদ্ধে জ্ঞানেশ ভারতীকে অভিযোগ জানিয়েছি। ওঁরা বিএলও-দের থেকে সরাসরি ওটিপি নিয়েছেন। যা কোনভাবেই পারেন না ।’ তিনি আরও বলেছিলেন,’বর্ধমানের জেলাশাসক এখানে আছেন বেআইনিভাবে। ইলেকশন কমিশনের গাইড লাইন অনুযায়ী ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তাঁর নেই। বর্ধমানের জেলাশাসক তৃণমূলের বিধায়ক, নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছেন আপনারা করছেন না কেন? এটা আয়েষা রানীর কাজ?’  বিরোধী দলনেতার আরও অভিযোগ করেন, আয়ের উৎস না জেনে বিধায়ক খোকন দাসের পাঁচ টাকার খাবার প্রকল্প উদ্বোধন করতে জেলাশাসক কীভাবে যান? 

অবশেষে আজ বুধবার নির্বাচন কমিশন যে ১৩ জন জেলা শাসক ও DEOকে বদল করল, তার মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানিও । বিজ্ঞপ্তি জারি করে এই বদলির কথা জানিয়েছে কমিশন। তাঁর জায়গায় বদলি হয়ে আসছেন শ্বেতা আগরওয়াল। তিনি আগে পূর্ব বর্ধমানে অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব পালন করেছিলেন। 

প্রসঙ্গত,২০২৪ সালের ২৭ ডিসেম্বর পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়েশা রানি । ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই  আইএএস এর আগে মেদিনীপুর ডিভিসিনের ডিভিশনাল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি ঝারগ্রাম, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলার জেলাশাসক ছিলেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ যে  আয়েশা রানি মেদিনীপুরে থাকার সময় থেকেই শাসকদলের প্রতি আনুগত্য দেখে আসছেন । এই প্রকার একজন ডিএম-এর উপস্থিতিতে নিরপেক্ষ ভোট করা সম্ভব নয় বলেও তিনি দাবি করেন । 

আজ পূর্ব বর্ধমান ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ,মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা উত্তর ও দক্ষিণ, দার্জিলিং, আলিপুর দুয়ারে জেলাশাসকদের বদলি করা হয়েছে। এই জেলাশাসকদের মধ্যে তাৎপর্যপূর্ণ তিন জন আইএএস, যাঁরা প্রত্যেকেই SIR-এর কাজে যুক্ত ছিলেন।।

Previous Post

“সাজানো বাগান” অন্যের হাতে তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না হরিশ্চন্দ্রপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তজমুল হোসেন 

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  
  • “সাজানো বাগান” অন্যের হাতে তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না হরিশ্চন্দ্রপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তজমুল হোসেন 
  • সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 
  • “পাকিস্তানের কপালে দুঃখ আছে” : নিজের দেশের “বীরত্বের” ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিলেন আফগান স্পিনার আল্লাহ গজনফার
  • দেহরাদুনের রিসপানা নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ২৬ বছরের বয়সী হিন্দু তরুনীর দেহ ; সিসিটিভি ফুটেজে মেয়েটিকে এক যুবকের সাথে ঘুরতে দেখা গেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.