• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“সাজানো বাগান” অন্যের হাতে তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না হরিশ্চন্দ্রপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তজমুল হোসেন 

Eidin by Eidin
March 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“সাজানো বাগান” অন্যের হাতে তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না হরিশ্চন্দ্রপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তজমুল হোসেন 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ মার্চ : তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বিধানসভার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতেই টিকিট না পাওয়া বিদায়ী বিধায়কদের মধ্য থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সামনে এসেছে । কেউ সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করে পোস্ট করছেন । কেউ সরাসরি বিদ্রোহী হয়ে উঠেছেন । তবে বিদ্রোহ নয়,দলনেত্রীর প্রতি তীব্র অভিমান ঝড়ে পড়ল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক ও মন্ত্রী তজমুল হোসেনের গলায় । তিনি আজ বলেছেন,’আমার সাজানো বাগানে অন্য একজনকে প্রার্থী করা হলো। দল আমাকে আগে বসতে বলতে পারত, কিন্তু সম্পূর্ণ অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো ।’

তজমুল হোসেন হলেন ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর আসন থেকে তৃণমূলের টিকিটে ৩ বার নির্বাচিত বিধায়ক । কিন্তু গতকাল কালীঘাট থেকে মমতা ব্যানার্জি প্রার্থীদের তালিকা প্রকাশ করলে দেখা যায় যে তজমুলের নাম কাটা গেছে । পরিবর্তে  বিজেপির প্রাক্তন প্রার্থী মতিবুর রহমানকে টিকিট দেওয়া হয়েছে। এদিকে টিকিট পাওয়ার আশায় টিভির পর্দায় অধীর আগ্রহে চোখ রেখে বসেছিলেন তজমুল হোসেন । দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি কিন্তু ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর আসনে মতিবুর রহমানের নাম ঘোষণা করতেই একরাশ হতাশা ছেয়ে যায় তজমুলের চোখেমুখে । আজ বুধবার সকালে হরিশ্চন্দ্রপুরের বাঙ্গরুয়াতে নিজের বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি । 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কিছু ভেবে উঠতে পারছিনা, ২০১৫ সাল থেকে আমরা তৃণমূল করছি, খুব একনিষ্ঠভাবে আমরা দলটা করছিলাম, কিন্তু হঠাৎ করে এসে একজন টিকিট পেয়ে যাবে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি । যে মানুষের সাথে নাই, পার্টির প জানে না, কংগ্রেস- সিপিএম- বিজেপি করেছে  । বিজেপির প্রার্থী হওয়ার পর মানুষের সাথে সে ছিল না । ৪৫ হাজার ভোট পেয়েছিল সত্যি কিন্তু মানুষের পাশে সাড়ে ৪ বছর ও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। 

তিনি বলেন, এস আই আর-এর আতঙ্ক, আইপ্যাকের নির্দেশ, এত পার্টির প্রোগ্রাম, সমস্ত কিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি । তা সত্ত্বেও আমাকে টিকিট দেয়া হলো না । আরজে পার্টির প জানেনা তাকে টিকিট দেওয়া হলো  ।’ তিনি বলেন,’দল অবশ্যই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে । কি কারনে করেছে জনগণই বলবে ।  যে ২০২১ সালে বিজেপির টিকিটের লড়ে আমার কাছে ৭৭ হাজার ভোটার ভোটে হেরেছে,সে হঠাৎ করে যোগ দিয়ে টিকিট পেয়ে গেল । এর জবাব মানুষই দেবে ।’

তজমুল হোসেনের কথাবার্তা দলের প্রতি যে তীব্র ক্ষোভ দেখা গেলো, তাতে তার দলবদলের জল্পনা উসকে দিয়েছে । তবে দল বদল করেও তার টিকিট মেলার তেমন সম্ভাবনা নেই । কারন সব দলই ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে । এই পরিস্থিতিতে তজমুল হোসেন যদি দলবদল নাও করেন তাহলে ভিতরে থেকেই তিনি কি খেলা খেলবেন, সেই চিন্তাই তাড়া করছে শাসকদলকে ।। 

Previous Post

সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 

Next Post

অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  

Next Post
অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  

অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে সরানো হল পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানিকে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলছিলেন শুভেন্দু অধিকারী  
  • “সাজানো বাগান” অন্যের হাতে তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না হরিশ্চন্দ্রপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তজমুল হোসেন 
  • সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 
  • “পাকিস্তানের কপালে দুঃখ আছে” : নিজের দেশের “বীরত্বের” ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিলেন আফগান স্পিনার আল্লাহ গজনফার
  • দেহরাদুনের রিসপানা নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ২৬ বছরের বয়সী হিন্দু তরুনীর দেহ ; সিসিটিভি ফুটেজে মেয়েটিকে এক যুবকের সাথে ঘুরতে দেখা গেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.