• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“পাকিস্তানের কপালে দুঃখ আছে” : নিজের দেশের “বীরত্বের” ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিলেন আফগান স্পিনার আল্লাহ গজনফার

Eidin by Eidin
March 18, 2026
in খেলার খবর
“পাকিস্তানের কপালে দুঃখ আছে” : নিজের দেশের “বীরত্বের” ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিলেন আফগান স্পিনার আল্লাহ গজনফার
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৮ মার্চ : আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। এই ঘটনায় আফগানিস্তানের ক্রিকেটার আল্লাহ গজনফার(Allah Ghazanfar) পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এক বার্তা দিয়েছেন। এই আফগান অফ স্পিনার পাকিস্তানকে আফগানিস্তানের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে পাকিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। নিউজ এইটটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন গজনফার।

পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে গজনফার বলেন,  ‘সেখানে(কাবুল) মানুষের চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা সেই জায়গাটিকেও লক্ষ্যবস্তু বানিয়েছে, তারা ওই মানুষগুলোকেও শহীদ করেছে। এটি আফগানিস্তানের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’ 

সামরিক হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে আফগানিস্তানের এই স্পিনার বলেন, ‘আমি জানি না তারা কী প্রমাণ করতে চায়। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েছে, এবং আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটি মেনে নিতে পারে না।’ এরপর পাকিস্তানকে সতর্ক করে গজনফার বলেন,”আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে পাকিস্তানের কপালে দুঃখ আছে।” 

আল্লাহ গজনফার ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে এসে তাদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। ভারত আফগানিস্তানের কাছের বন্ধু জানিয়ে আফগানিস্তানের এই স্পিনার বলেন,  ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্য দেশগুলোর কাছেও আমাদের এই অনুরোধ থাকবে। এটি মানুষের জন্য ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কারও জন্যই ভালো নয়।’।   

Tags: Afgan CricketPakistan Afghanistan WarPakistan Attack On Afghanistan
Previous Post

দেহরাদুনের রিসপানা নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ২৬ বছরের বয়সী হিন্দু তরুনীর দেহ ; সিসিটিভি ফুটেজে মেয়েটিকে এক যুবকের সাথে ঘুরতে দেখা গেছে

Next Post

সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 

Next Post
সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 

সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 

No Result
View All Result

Recent Posts

  • “সাজানো বাগান” অন্যের হাতে তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না হরিশ্চন্দ্রপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তজমুল হোসেন 
  • সন্ত্রাসী রাষ্ট্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে নিকেশ করা হয়েছে : ইসরায়েল ডিফেন্স ফোর্স 
  • “পাকিস্তানের কপালে দুঃখ আছে” : নিজের দেশের “বীরত্বের” ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিলেন আফগান স্পিনার আল্লাহ গজনফার
  • দেহরাদুনের রিসপানা নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ২৬ বছরের বয়সী হিন্দু তরুনীর দেহ ; সিসিটিভি ফুটেজে মেয়েটিকে এক যুবকের সাথে ঘুরতে দেখা গেছে
  • ঋণের ফাঁদে ফেলে ৩০ বছর ধরে  ‘বন্ডেড লেবার’ হিসাবে ইঁটভাটায় কাজ করানো হচ্ছিল নারী-পুরুষ ও শিশুদের ; গয়ার ফতেহপুরে মধ্যযুগীয় বর্বরতার উন্মোচন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.