• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভবানীপুরেই দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে “ভূমিপুত্র”  পবিত্র কর 

Eidin by Eidin
March 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভবানীপুরেই দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে “ভূমিপুত্র”  পবিত্র কর 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মার্চ : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ মঙ্গলবার দার্জিলিংয়ের কয়েকটি আসন বাদ রেখে মোট ২৯৪ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি । সেই অনুযায়ী মমতা ব্যানার্জি ভবানীপুর আসনেই লড়বার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবেন । তবে আজ তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে দাবি করা হয়েছিল যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খোদ অভিষেক ব্যানার্জি লড়বেন । তবে প্রকাশিত তালিকা অনুযায়ী নন্দীগ্রামে অভিষেক নয়, বরঞ্চ “ভূমিপুত্র” পবিত্র করকে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো । 

আজ কালীঘাটে নিজের বাড়ির অফিস থেকেই দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা৷ সঙ্গে ছিলেন সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । মমতা বলেন,’চিরকাল আমরা এই ঘর থেকে প্রার্থী বলি। সেই ট্র্যাডিশন বজায় রেখেছি। বাংলার মানুষকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানাই। অভিষেক আছে বক্সি দা আছে। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, হরিচাঁদ-গুরুচাঁদ সবাইকে প্রণাম।’ 

প্রার্থীতালিকা ঘোষণার আগে মমতা বলেন, ‘বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, সমস্ত জাতি, বর্ণ এবং ধর্মকে শুভনন্দন জানিয়ে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থিতালিকা ঘোষণা করতে যাচ্ছি। তার আগে বলি, বিজেপিকে। এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সংকট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক।’ পাশাপাশি নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলেন,’বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।’ তিনি বলেন,’বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।’ ২০২৬-এ ২২৬-এরও বেশি আসন পেয়ে জিতে চতুর্থবার ক্ষমতায় আসবেন বলে আশাবাদী তৃণমূল নেত্রী। তবে এবারে হাইপ্রোফাইল ভবানীপুর আসনে মমতা- শুভেন্দুর লড়াইয়ের দিকে নজর থাকবে গোটা দেশের । এখন রাজ্য রাজনীতির দুই হেভিওয়েট নেতৃত্বের কাছেই ভবানীপুর আসনটি প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে ।। 

Previous Post

বারাণসীতে মুসলিম যুবকের দল নৌকায় আয়োজিত ইফতার পার্টিতে মুরগির মাংসের বিরিয়ানি খেয়ে হাড় গঙ্গায় ফেলার ভিডিও পোস্ট করে ; অভিযোগ দায়েরের পর ১৪ জন গ্রেপ্তার 

Next Post

ইরানের নিরাপত্তা প্রধান ও বাসিজ বাহিনীর প্রধানসহ অন্তত ৩০০ বাসিজ কমান্ডার ও সদস্যকে হত্যা করছে ইসরায়েল 

Next Post
ইরানের নিরাপত্তা প্রধান ও বাসিজ বাহিনীর প্রধানসহ অন্তত ৩০০ বাসিজ কমান্ডার ও সদস্যকে হত্যা করছে ইসরায়েল 

ইরানের নিরাপত্তা প্রধান ও বাসিজ বাহিনীর প্রধানসহ অন্তত ৩০০ বাসিজ কমান্ডার ও সদস্যকে হত্যা করছে ইসরায়েল 

No Result
View All Result

Recent Posts

  • টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয়ই কোন লিডারের টাকা এমন দিয়েছে তাই…. ” : টিকিট না পেয়ে বললেন রাজগঞ্জের তৃণমূলের বিধায়ী বিধায়ক খগেশ্বর রায় ; ছাড়লেন দলীয় পদ 
  • বাড়িতে রান্নার গ্যাসের অভাব নেই ঠিকই,কিন্তু স্ত্রী টুইঙ্কল খান্না  ইতিমধ্যেই ‘দুটি ইলেকট্রিক স্টোভ’ কিনে ফেলেছেন : বললেন অভিনেতা অক্ষয় কুমার
  • ইরানের প্রত্যাঘাতে হতবাক ডোনাল্ড ট্রাম্প ! বললেন এই কথা 
  • ইরানের নিরাপত্তা প্রধান ও বাসিজ বাহিনীর প্রধানসহ অন্তত ৩০০ বাসিজ কমান্ডার ও সদস্যকে হত্যা করছে ইসরায়েল 
  • ভবানীপুরেই দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে “ভূমিপুত্র”  পবিত্র কর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.