• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 

Eidin by Eidin
March 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 
11
SHARES
150
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ মার্চ : আজ সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি ৷ তবে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার আসনে ঘোষিত প্রার্থীকে ঘিরে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে৷ কারন,এক সময়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে যুক্ত ভাতার বিধানসভা আসনে বিজেপির ঘোষিত প্রার্থী এলাকারই একটি পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের জামাই । বিগত নির্বাচনে ভাতারের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ারের মনে করছেন যে এই আসনটি কার্যত তৃণমূলের হাতেই তুলে দেওয়া হল । 

এবারে বিধানসভার ভোটে ভাতার আসনে বিজেপির  প্রার্থী করা হয়েছে ভাতার থানার বেলেণ্ডা গ্রামের বাসিন্দা ত্রিশ উত্তীর্ণ যুবক সৌমেন কার্ফাকে ৷ এক সময় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ কিন্তু দল বিরোধী কাজের অভিযোগে ২০২১ সালে তাকে বহিষ্কার করা হয় । এরপর তিনি বিজেপিতে যোগ । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত  সৌমেন কার্ফার বিয়ে হয়েছে ভাতার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা জয়ন্ত হাটির মেয়ের সঙ্গে । জয়ন্ত হাটি হলেন ভাতারের বনপাশ গ্রামপঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। এছাড়া ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সম্পর্কে তিনি আত্মীয়ও হন বলে জানা গেছে । 

দলীয় সূত্রে খবর,শুধু তৃণমূলের সঙ্গে আত্মীয়তার সম্পর্কই নয়,সৌমেন কার্ফার বিরুদ্ধে দলের একটা বড় অংশকে অন্ধকারে রেখে কর্মসূচির আয়োজন করার অভিযোগও উঠেছে । সাম্প্রতিক এসআইআর আবহে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করার বিষয়ে সৌমেন অনান্য নেতাদের সঙ্গে আলোচনা করেননি বলে অভিযোগ । এনিয়ে চাপা অসন্তোষও রয়েছে দলের মধ্যে । যদিও দলের অর্থানুকূল্যে নয়, নিজের খরচেই তিনি এলাকায় ঘুরে বেড়ান বলে জানা যায় । 

মহেন্দ্রনাথ কোঁয়ারের বলেন, ” দল যাকে মনে করেছে তাঁকেই প্রার্থী করেছে। তবে ভোটের আগেই বলতে পারি এই নির্বাচনে ভাতারের আসনটা তৃণমূল কংগ্রেসের হাতেই তুলে দেওয়া হল। কারণ সৌমেন কার্ফা সিপিএম থেকে বহিস্কৃত। আবার তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের জামাই। তাঁকেই দল টিকিট দিয়েছে। এর থেকেই স্পষ্ট ফলাফল কি হবে।”

তবে সৌমেন কার্ফাকে নিয়ে দলের একাংশের মধ্যে অসন্তোষ থাকলেও তিনি এলাকায় বিজেপির একজন লড়াকু নেতা বলে পরিচিত । বিভিন্ন ইস্যুতে আন্দোলনের সময় তাকে পুরোভাগে দেখা গেছে । তিনি শাসকদলের বিরুদ্ধে সংঘাতেও জড়িয়েছেন । কিন্তু তৃণমূল নেতার জামাই হওয়ায় তাকে বিপাকে ফেলে দিয়েছে । এখন দেখার বিষয় যে ভোটের প্রচারে বিক্ষুব্ধরা কতটা সক্রিয় হয় । তাই ভাতারের বিজেপি প্রার্থীর পথ যে কুসুমাস্তীর্ণ হবে না, সেটা আজ সন্ধ্যায় বিধানসভার নেতাদের  কাছে তালিকা পৌঁছতেই স্পষ্ট হয়ে গেছে । তবে অসন্তোষ যতই থাকুক, তালিকা হাতে পেতেই সন্ধ্যায় রীতিমতো বাজনা ভাড়া করে ভাতার বাজারে প্রচারে নামতে দেখা গেছে বিজেপি প্রার্থীকে ।। 

Previous Post

মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কে ওই ‘রহস্যময় গেরুয়াধারী’ ?  রামকৃষ্ণ মিশন সাফ জানিয়ে দিয়েছে আমাদের কেউ নয় 

Next Post

ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 

Next Post
ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 

ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 

No Result
View All Result

Recent Posts

  • ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া
  • ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 
  • তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 
  • মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কে ওই ‘রহস্যময় গেরুয়াধারী’ ?  রামকৃষ্ণ মিশন সাফ জানিয়ে দিয়েছে আমাদের কেউ নয় 
  • আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.