• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আচরণবিধি লাগু হতেই বাংলাদেশ সংলগ্ন হিলি সীমান্তে কড়া নজরদারি, শুরু হল দিনরাত নাকা চেকিং 

Eidin by Eidin
March 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আচরণবিধি লাগু হতেই বাংলাদেশ সংলগ্ন হিলি সীমান্তে কড়া নজরদারি, শুরু হল দিনরাত নাকা চেকিং 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,১৫ মার্চ : গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন । ভোট হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। গতকাল থেকেই দেশজুড়ে নির্বাচনি আচরণবিধি লাগু হয়ে গিয়েছে । আর আচরণবিধি লাগু হতেই ভারত ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চেকপোস্ট এবং স্থলবন্দর হিলি সীমান্তেও কড়া নজরদারি আরম্ভ হয়ে গেছে । গতকাল থেকেই শুরু হয়েছে  ২৪ ঘণ্টার নাকা চেকিং। 

জানা গিয়েছে, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হিলি থানার সামনে এবং ত্রিমোহিনী এলাকায় ২৪ ঘণ্টা নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । চলছে প্রতিটি গাড়ি আটকে তল্লাশি । পুলিশের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মীদেরও এই কাজে যুক্ত করা হয়েছে এবং রোটেশন পদ্ধতিতে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে ।

পাশাপাশি এলাকায় রাজনৈতিক দলের পোস্টার, ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড সরানোর কাজও শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে । 

মূলত বাংলাদেশের উগ্রপন্থীরা যাতে অনুপ্রবেশ করে ভোটে নাশকতা চালাতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে । যেকারণে হিলি স্থলবন্দরে ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। এই সময়ের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল ও কাস্টমস সংক্রান্ত বাণিজ্যিক কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট খোলা রাখা হবে এবং নিয়ম অনুযায়ী পাসপোর্ট-ভিসা নিয়ে যাতায়াত করা যাবে বলে জানানো হয়েছে ।। 

Previous Post

সন্তানের বাবা হতে চলেছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব 

Next Post

প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা 

Next Post
প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা 

প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা 

No Result
View All Result

Recent Posts

  • অনুগত আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে চাপে ফেলে দিল নির্বাচন কমিশন
  • প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা 
  • আচরণবিধি লাগু হতেই বাংলাদেশ সংলগ্ন হিলি সীমান্তে কড়া নজরদারি, শুরু হল দিনরাত নাকা চেকিং 
  • সন্তানের বাবা হতে চলেছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • ফের পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১২ বছরের হিন্দু মেয়েকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.