• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামী ও ২ নাবালক সন্তানকে ফেলে ১২ দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধূ ; স্বামীর সন্দেহ যে ফেসবুক বন্ধুর প্রেমের ফাঁদে পড়েছেন তার স্ত্রী 

Eidin by Eidin
March 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
স্বামী ও ২ নাবালক সন্তানকে ফেলে ১২ দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধূ ; স্বামীর সন্দেহ যে ফেসবুক বন্ধুর প্রেমের ফাঁদে পড়েছেন তার স্ত্রী 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ মার্চ : দিন ১২ আগে দুই নাবালক সন্তানকে রেখে বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি গ্রামের ৩৪ বছরের গৃহবধূ বিসো মল্লিক। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাননি স্বামী  বিকাশ মল্লিক । হরিশ্চন্দ্রপুর থানায় একটা নিখোঁজ ডাইরিও করেছেন তিনি । যদিও আজ শনিবার অব্দি ওই মহিলার হদিশ করতে পারেনি পুলিশ । এদিকে পেশায় পরিযায়ী শ্রমিক বিকাশবাবু দুই সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন । আজ সংবাদমাধ্যম তার বাড়িতে গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । 

জানা গেছে,ভেলাবাড়ি গ্রামের বাসিন্দা বিকাশ মল্লিক ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজ করেন । বাড়িতে দুই নাবালক সন্তানকে নিয়ে থাকতেন তার স্ত্রী বিসো মল্লিক । দিন পনেরো আগে বাড়ি ফেরেন বিকাশবাবু । তিনি জানান,গত ২৩ শে ফেব্রুয়ারী সকালেই তিনি পাশের গ্রামে কাজে চলে যান । কিন্তু দুপুরে খেতে এসে বাড়ি ফিরে দুই সন্তানকে দেখলেও স্ত্রীকে দেখতে পাননি । সন্তানদের জিজ্ঞেস করে জানতে পারেন যে তাদের মা তাদের এক মাসির বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে । যদিও পরে বিকাশবাবু তার ওই শালিকে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী সেখানে যায়নি । এরপর তিনি বহু খোঁজাখুঁজি করেন । কিন্তু তার স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় একটা নিখোঁজ ডাইরি করেছেন । 

তবে আজ শনিবার সকাল পর্যন্ত পুলিশ বিকাশ মল্লিকের স্ত্রীর কোনো সন্ধান করতে পারেনি বলে খবর । এদিকে বিকাশবাবু জানান যে তার স্ত্রী ফেসবুকে প্রায়ই রিলস পোস্ট করতেন । সেই সূত্রে কারোর সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং তার প্রলোভনের ফাঁদে পড়ে তার স্ত্রী পালিয়েছেন বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন । বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।। 

Previous Post

“যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই” : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; “তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?” : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 

Next Post

ভাতারে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষের গুরুতর জখম ২ মহিলাসহ ৪ জন 

Next Post
ভাতারে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষের গুরুতর জখম ২ মহিলাসহ ৪ জন 

ভাতারে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষের গুরুতর জখম ২ মহিলাসহ ৪ জন 

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষের গুরুতর জখম ২ মহিলাসহ ৪ জন 
  • স্বামী ও ২ নাবালক সন্তানকে ফেলে ১২ দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধূ ; স্বামীর সন্দেহ যে ফেসবুক বন্ধুর প্রেমের ফাঁদে পড়েছেন তার স্ত্রী 
  • “যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই” : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; “তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?” : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 
  • “নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 
  • শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে সমস্ত শাপমুক্তি হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.