• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে সমস্ত শাপমুক্তি হয়

Eidin by Eidin
March 7, 2026
in ব্লগ
শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে সমস্ত শাপমুক্তি হয়
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ (Sri Rama Pancha Ratna Stotram) হলো আদি শঙ্করাচার্য রচিত ভগবান রামের একটি পবিত্র পাঁচ-স্তবকের স্তোত্র, যা প্রতি শ্লোকের শেষে “নমোস্তু রামায়সলক্ষ্মণায়” (লক্ষ্মণসহ রামকে নমস্কার) বলে শেষ হয় । এই স্তোত্রে শ্রী রামের রূপ, গুণ এবং বীরত্ব বর্ণনা করা হয়েছে ।

কংজাতপত্রায়ত লোচনায় কর্ণাবতংসোজ্জ্বল কুণ্ডলায়
কারুণ্যপাত্রায় সুবংশজায় নমোস্তু রামায়সলক্ষ্মণায় ॥ ১ ॥

অর্থ: পদ্মপাতার মতো আয়ত লোচন, কানে উজ্জ্বল কুণ্ডল ধারণকারী, করুণার আধার এবং সুবংশে (রঘুবংশ) জাত লক্ষ্মণসহ রামচন্দ্রকে প্রনাম ।

বিদ্যুন্নিভাংভোদ সুবিগ্রহায় বিদ্যাধরৈস্ সংস্তুত সদ্গুণায়
বীরাবতারয় বিরোধিহর্ত্রে নমোস্তু রামায়সলক্ষ্মণায় ॥২

অর্থ: বিদ্যুতের মতো কান্তিযুক্ত, বিদ্যাধরদের দ্বারা প্রশংসিত, বীর অবতার এবং শত্রুদের সংহারকারী লক্ষ্মণসহ রামচন্দ্রকে  প্রনাম ।

সংসক্ত দিব্যায়ুধ কার্মুকায় সমুদ্র গর্বাপহরায়ুধায়
সুগ্রীবমিত্রায় সুরারিহংত্রে নমোস্তু রামাযসলক্ষ্মণায় ॥ ৩ ॥

অর্থ: দিব্য ধনুক-ধারি, সমুদ্রের গর্ব হরণকারী, সুগ্রীবের মিত্র এবং দেবতাদের শত্রুদের (রাক্ষস) বিনাশকারী লক্ষ্মণসহ রামচন্দ্রকে প্রনাম ।

পীতাম্বরালংকৃত মধ্যকায় পিতামহেংদ্রামর বন্দিতায়
পিত্রে স্বভক্তস্য জনস্য মাত্রে নমোস্তু রামায়সলক্ষ্মণায় ॥ ৪ ॥

অর্থ: পীতাম্বর (হলুদ বস্ত্র) পরিহিত, ব্রহ্মা ও ইন্দ্রের দ্বারা বন্দিত, এবং ভক্তদের মাতা-পিতার মতো পালনকারী লক্ষ্মণসহ রামচন্দ্রকে প্রনাম।।

নমো নমস্তে খিল পূজিতায় নমো নমস্তেংদুনিভাননায়
নমো নমস্তে রঘুবংশজায় নমোস্তু রামায়সলক্ষ্মণায় ॥৫ ॥

অর্থ: সর্বজন পূজিত, চন্দ্রবদন (চাঁদের মতো সুন্দর মুখ), রঘুবংশীয় বীর, লক্ষ্মণসহ রামচন্দ্রকে বারবার প্রনাম ।

ইমানি পঞ্চরত্নানি ত্রিসন্ধ্যাং যঃ পঠেন্নরঃ
সর্বপাপ বিনির্মুক্তঃ স যাতি পরমাং গতিম্ ॥

অর্থ : প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় এই স্তোত্র পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং পরম পদ প্রাপ্ত হয় ।

।। ইতি শ্রীশঙ্করাচার্য় বিরচিত শ্রীরামপঞ্চরত্নং সংপূর্ণং ।।

Previous Post

অযোধ্যায় ৩৫ কোটি টাকায় ২.৬৭ একর জমি কিনেছেন অমিতাভ বচ্চন

Next Post

“নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 

Next Post
“নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 

"নাস্তিকতা" সুজন চক্রবর্তীর কাছে "গর্ব" : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 

No Result
View All Result

Recent Posts

  • স্বামী ও ২ নাবালক সন্তানকে ফেলে ১২ দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধূ ; স্বামীর সন্দেহ যে ফেসবুক বন্ধুর প্রেমের ফাঁদে পড়েছেন তার স্ত্রী 
  • “যে আজ তৃণমূলের সঙ্গে নেই, তার বাংলায় থাকারই অধিকার নেই” : বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ; “তৃণমূলের কারনে সব হারানো লোকেরাও কি বাঙালি নয় ?” : প্রশ্ন তুলেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 
  • “নাস্তিকতা” সুজন চক্রবর্তীর কাছে “গর্ব” : শুভেন্দু অধিকারীর মন্তব্যে বেজায় চটেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা 
  • শ্রী রাম পঞ্চ রত্ন স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে সমস্ত শাপমুক্তি হয়
  • অযোধ্যায় ৩৫ কোটি টাকায় ২.৬৭ একর জমি কিনেছেন অমিতাভ বচ্চন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.