এইদিন স্পোর্টস নিউজ,০৫ মার্চ : আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছে ভারত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ডের বিপক্ষে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ করে। সঞ্জু স্যামসনের বিস্ফোরক ব্যাটিং, ভারতকে বিশাল সংগ্রহ করতে সাহায্য করেছিল।
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক) ৪২ বলে ৮৯ রান করেছেন । তার ইনিংসে রয়েছে ৮ টা চার ও ৭ টি ছক্কা৷ স্ট্রাইক রেট ২১১.৯০৷ ইশান কিষাণ ১৮ বলে ৩৯ রান,শিবম দুবে ২৫ বলে ৪৩ রান,হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ রান, এন তিলক ভার্মা ৭ বলে ২১ রান করেন । এই ম্যাচেও ব্যার্থ হয়েছেন অভিষেক শর্মা । তিনি ৭ বলে মাত্র ৯ রান করে উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ আউট হন । ইংল্যান্ডের উইল জ্যাকস ও আদিল রশিদ ২ টি করে এবং জোফরা আর্চার একটি উইকেট নিয়েছেন ।
ভারতের বোলাররা প্রথমে ইংল্যান্ডের বিশাল সংগ্রহ তাড়া করার লক্ষ্য নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু জ্যাকব বেথেলের দুর্দান্ত অভিষেক সেঞ্চুরি (৪৮ বলে ১০৫ রান) ইংল্যান্ডকে একটি শক্তিশালী চ্যালেঞ্জ এনে দেয়। তবে, ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বেথেলের একাকী লড়াই ব্যর্থ হয় । ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ২৪৬ রান তুলতে সক্ষম হয় ।ইংল্যান্ডের জ্যাকব বেথেলরান মাত্র ৪৮ বলে ১০৫ রান করে রান আউট হন । উইল জ্যাকস ২০ বলে ৩৫ রান করেন । হার্দিক পান্ডিয়া ২ টি এবং আরশদীপ সিং,জসপ্রীত বুমরাহ,বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন ।।
