• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে সর্বস্ব হারালো কাটোয়ার এক পরিবার 

Eidin by Eidin
March 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে সর্বস্ব হারালো কাটোয়ার এক পরিবার 
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : আজ রাজ্য জুড়ে পালিত হল রঙের উৎসব হোলি । আর এই খুশির দিনে বাড়িতে রহস্যজনক ভাবে আগুন লেগে সর্বস্ব হারালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক পরিবার । আজ বুধবার দুপুরে কাটোয়ার আকাইহাটের বাসিন্দা নীতিশ ঘরামি নামে এক ব্যক্তির বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গেছে নগদ টাকাপয়সা, যাবতীয় আসবাবপত্র সহ বসবাসের ঘর। নীতিশবাবুর সন্দেহ যে কেউ বা কারা পূর্ব শত্রুতার জেরে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে । যদিও এনিয়ে তিনি বিকেল পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে । 

জানা গেছে,এদিন সকাল থেকেই রঙ খেলার জন্য বাইরে ছিল নীতিশ ঘরামি দুই ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র শুভ এবং দীপ । নীতিশবাবু নিজেও সকালে খাওয়া দাওয়া সেরে হোলি খেলতে বেড়িয়েছিলেন । তার স্ত্রী দিপালীদেবী বাড়িতেই ছিলেন। কিন্তু পাড়ার মহিলারা ডাকাডাকি করায় রান্না ও পুজোর্চ্চনা সেরে তিনিও বাড়িতে তালা ঝুলিয়ে রঙ খেলতে  বেড়িয়েছিলেন । এরপর দুপুর দুটো নাগাদ প্রতিবেশীরাই প্রথম দেখেন নীতিশবাবুদের বসবাসের টিনের ছাউনি ঘর দাউদাউ করে জ্বলছে। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। রান্নার গ্যাসের সিলিন্ডারটিতেও আগুন ধরে যায়। যদিও স্থানীয় বাসিন্দারা সেটি কোনওক্রমে পুকুরে ফেলে দিলে আরও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ।  পরে খবর পেয়ে আসে দমকল বাহিনী । তবে দমকলবাহিনী আসার আগেই ঘরের খাট, বিছানা, আলমারি, বাসনপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায় । সব মিলে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি ।।  

Previous Post

একই ঠিকানায় ২২টি জাল পাসপোর্ট ইস্যু করার ঘটনায় মাস্টারমাইন্ড সহ দুই অভিযুক্ত গ্রেফতার

Next Post

হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  

Next Post
হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  

হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  

No Result
View All Result

Recent Posts

  • হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  
  • বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে সর্বস্ব হারালো কাটোয়ার এক পরিবার 
  • একই ঠিকানায় ২২টি জাল পাসপোর্ট ইস্যু করার ঘটনায় মাস্টারমাইন্ড সহ দুই অভিযুক্ত গ্রেফতার
  • শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজ টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল আমেরিকা 
  • বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.