এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ মার্চ : শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিল আমেরিকা ৷ মার্কিন যুদ্ধ বিভাগ ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি টর্পেডো দিয়ে শত্রু জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রথম ঘটনা। মার্কিন যুদ্ধ সচিব হেগসেথ বলছেন,’সেই যুদ্ধের মতো, যখন আমরা এখনও যুদ্ধ বিভাগ ছিলাম । আমরা জয়ের জন্য লড়াই করছি৷’
রয়টার্সের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন ইরানি নৌবাহিনীর ফ্রিগেট দেনা ডুবে গেছে৷ শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি জাহাজের উপর সাবমেরিনের হামলায় কমপক্ষে ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন । আজ বুধবার ৪ মার্চ, দ্বীপের জলসীমার কাছে জাহাজটি ডুবে যায়। ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২৬ (মিলান ২০২৬) নৌ মহড়া থেকে দেশে ফিরে যাচ্ছিল ইরানি জাহাজটি ।
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলেছে,গ্যালের উপকূলে ইরানি ফ্রিগেট আইআরআইএস ডেনা দুর্ঘটনার খবর পাওয়ার পর শ্রীলঙ্কা তাদের নৌবাহিনীর জাহাজ এবং বিমান মোতায়েন করেছে।বিদেশ মন্ত্রী বিজিথা হেরাথ নিশ্চিত করেছেন যে জাহাজে থাকা প্রায় ১৮০ জন নাবিকের মধ্যে এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে উদ্ধার অভিযান চলছে বলে জানানো হয়েছে৷।

