এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ মার্চ : সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মুল করতে দক্ষিণ লেবাননে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক। এর আগে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র দক্ষিণ লেবাননের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে লিটানি নদীর উত্তরে চলে যাওয়ার জন্য সতর্ক করেছিলেন। সতর্কতায় জোর দেওয়া হয়েছে যে হিজবুল্লাহর ব্যবহৃত যেকোনো বাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
এদিকে এদিকে মৃত আলি খোমিনির “সন্ত্রাস প্রজাতন্ত্র”কে চিরতরে উৎখাত করতে সাধারণ ইরানি নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন প্রিন্স রেজা পাহলভি । তিনি “সন্ত্রাস প্রজাতন্ত্রের অবশিষ্ট কর্মকর্তাদের” উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং তাদের “ইরানি জাতির কাছে আত্মসমর্পণ করতে” বলেছেন এবং তারপরে দেশটির সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রের সরকারের ভাড়াটেদের হাত থেকে ইরানিদের রক্ষা করার জন্য তাদের অস্ত্র ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।।

