• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই খতম করা হবে : হুমকি দিল ইসরায়েল 

Eidin by Eidin
March 4, 2026
in আন্তর্জাতিক
ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই খতম করা হবে : হুমকি দিল ইসরায়েল 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ মার্চ : ইসরায়েল ও আমেরিকার হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমিনি । এখন তার উত্তরসূরি খোঁজের প্রক্রিয়া চলছে । কিন্তু ইসরায়েল হুমকি দিয়েছে যে ইরান যাকেই তাদের সর্বোচ্চ নেতা ঘোষণা করবে তাকেই খতম করা হবে । ইহুদি রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হুমকি দেন বলে টাইমস অব ইসরায়েলের আজ বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার খবরের মধ্যেই এমন হুঁশিয়ারি এল ইসরায়েলের পক্ষে। দু দেশই একে অপরেরর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এতে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। ইসরায়েল কাটজ বলেছেন, আলী খামেনির উত্তরসূরি হিসেবে ইরানি শাসকগোষ্ঠী কর্তৃক নিযুক্ত যেকোনো নেতাকে নির্মূলের জন্য স্পষ্ট লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হবে।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী কর্তৃক ইসরায়েলকে ধ্বংস করার, মার্কিন যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব এবং অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়ার ও ইরানি জনগণের ওপর নিপীড়নের পরিকল্পনা চালিয়ে যাওয়ার জন্য নিযুক্ত যেকোনো নেতাকে নির্মূলের জন্য স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।ইসরায়েল কাটজ বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে তা বিবেচ্য নয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের আমেরিকান অংশীদারদের সাথে মিলে এই শাসকগোষ্ঠীর ক্ষমতা ভেঙে ফেলার জন্য এবং ইরানি জনগণের জন্য পূর্ণ শক্তি নিয়ে কাজ চালিয়ে যাব।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের সদস্যদেরসহ নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সসন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে পালটা হামলা করছে ইসরায়েল।একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১১০০ জন । আর লেবাননে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।।

Previous Post

অধ্যাপকদরা ‘বিলো স্ট্যান্ডার্ড’ ও পড়ুয়ারা ‘অসভ্য-বেয়াদপ’ : রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার মন্তব্য ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা জানালেন সুকান্ত মজুমদার 

Next Post

সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মুল করতে দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ; ইরানিদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন প্রিন্স রেজা পাহলভি

Next Post
সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মুল করতে দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ; ইরানিদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন প্রিন্স রেজা পাহলভি

সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মুল করতে দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ; ইরানিদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন প্রিন্স রেজা পাহলভি

No Result
View All Result

Recent Posts

  • সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মুল করতে দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক ; ইরানিদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানালেন প্রিন্স রেজা পাহলভি
  • ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই খতম করা হবে : হুমকি দিল ইসরায়েল 
  • অধ্যাপকদরা ‘বিলো স্ট্যান্ডার্ড’ ও পড়ুয়ারা ‘অসভ্য-বেয়াদপ’ : রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার মন্তব্য ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা জানালেন সুকান্ত মজুমদার 
  • ভোটার তালিকায় নিজের নামের পাশে “বিচারাধীন” দেখে বিষপান করে আত্মঘাতী হরিশ্চন্দ্রপুরের এক মহিলা 
  • “বিষধর সাপ” মোদী সরকার ও বিজেপিকে “পিটিয়ে মারার” নিদান দিলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, পালটা তৃণমূলকে “রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ” বলে কটাক্ষ করল বিজেপি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.