এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,০৩ মার্চ : প্রাক্তন মুসলিম সেলিম ওয়াস্তিকের উপর প্রাণঘাতী হামলার অন্যতম পলাতক অভিযুক্ত গুলফামকেও এনকাউন্টারে খতম করল যোগী বাবার পুলিশ । গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকায় পুলিশ কমিশনারের নেতৃত্বে দল অভিযুক্ত গুলফামকে এনকাউন্টারে হত্যা করে ।
গাজিয়াবাদ পুলিশ কমিশনারেটের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,”একজন অপরাধীর যাত্রার শেষ ধাপ—লোনি থানা এলাকায় সেলিম ওয়াস্তিক ওরফে ভাস্তিককে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত অপরাধী, যার নামে ছিল ১ লক্ষ টাকা পুরস্কার, তাকে পুলিশ এনকাউন্টারে আহত অবস্থায় গাজিয়াবাদ পুলিশ গ্রেপ্তার করে । চিকিৎসার সময় একজন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। দিল্লি থেকে চুরি যাওয়া দুটি অবৈধ অস্ত্র এবং একটি দ্বি-চাকা গাড়ি অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’
বিবৃতিতে আরও লেখা হয়েছে,’২৬.০২.২০২৬ তারিখে, সকাল ৮টার দিকে, সেলিম ওয়াস্তিক (ইউটিউবার) কে তার অফিসে দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’
গত ২৬ ফেব্রুয়ারী গাজিয়াবাদের লোনিতে ইউটিউবার সেলিম ওয়াস্তিকের অফিসে মাথায় হেলমেট পরে ঢুকে পড়ে দুই জিহাদি । সেলিম কিছু বুঝে ওঠার আগেই তারা ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় । সেলিম ওয়াস্তিককে ১৪ বার ছুরিকাঘাত করে জিশান । সেলিমের বাম দিকের ঘাড় থেকে শ্বাসনালী পর্যন্ত ছুরি দিয়ে ফালাফালা করে দেয় । পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে ঘুরিয়ে ওই সন্ত্রাসী । এছাড়া হাতে ও পিঠেও কোপায় দুই হামলাকারী ।
গুরুতর আহত অবস্থায় সেলিমকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করার পর বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার । তার ঘাড়সহ একাধিক অস্ত্রোপচার করা হয়েছে । এখনও তার অবস্থা আশঙ্কাজনক ।
জাপান সফর থেকে ফিরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেলিমের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিলেন। তার পরের দিনই অভিযুক্ত জিশানকে পুলিশ এনকাউন্টারে হত্যা করে । দ্বিতীয় অভিযুক্ত গুলফাম পলাতক ছিল। তার উপর ১ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করে পুলিশ । অবশেষে আজ তাকেও এনকাউন্টারে খতম করেছে পুলিশ ।।

