• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 

Eidin by Eidin
March 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০২ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কমিউনিস্টদের থেকে খতরনাক বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ । আজ সোমবার বীরভূমের হাসনে দলের “পরিবর্তন যাত্রা” সভায় তোষামোদী রাজনীতি, শিল্পায়ন, বেকারত্ব, আইনশৃঙ্খলার অবনতি প্রভৃতে একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করেন তিনি । দেবেন্দ্র ফড়নবিশ বলেন,’একটা সময়ে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছিল কমিউনিস্টরা । মমতা দিদি যখন এলো তখন ভেবেছিলাম এই কমিউনিস্টদের থেকে আলাদা কিছু তো উনি করবেন । পশ্চিমবঙ্গ ফের উন্নতির দিকে অগ্রসর হবে । কিন্তু দিদি কমিউনিস্টদের থেকে খতরনাক প্রতিপন্ন হয়েছেন । দিদি তো কমিউনিস্টদেরও পিছনে ফেলে দিয়েছে । দিদি যেভাবে বাংলাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে আমাদের একত্রিত হতে হবে ।’ তিনি বলেন,’মা-মাটি আর মানুষের কথা বলা দিদি, না মাকে দেখেছে, না মাটিকে দেখেছে,না মানুষকে দেখেছে । ওনার তো কেবল ক্ষমতা চাই । ক্ষমতার জন্য যা কিছু উনি করতে পারেন । প্রতিদিন দুর্নীতি হচ্ছে । টাকার হেরাফেরি হচ্ছে । শিক্ষক নিয়োগে ভুয়ো নিয়োগ হচ্ছে, টাকা খাচ্ছে । এসএসসি -তে দুর্নীতি হচ্ছে । পুরসভার নিয়োগে দুর্নীতি হচ্ছে । মানব পাচার হচ্ছে। বাংলায় ভ্রষ্টাচার-দুরাচার- অনাচার হচ্ছে ।’ 

রাজ্যের শিল্পায়ন, দুর্নীতি,বেকারত্ব, তোষামোদি প্রভৃতি একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জিকে নিশানা করেন দেবেন্দ্র ফড়নবিশ । তিনি বলেন,’একটা সময় ছিল যখন বাংলা এবং মহারাষ্ট্র, কলকাতা এবং মুম্বাই, দেশের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত ছিল । ইংরেজরাও কলকাতার গুরুত্ব বুঝত । ওরা জানত যে ভারতে আর্থিক উন্নতি করতে হলে বাংলার উপর রাজত্ব করতে হবে । এই কারণে ভারতের প্রথম আর্থিক রাজধানী মুম্বাই ছিল না। ভারতের প্রথম আর্থিক রাজধানী কলকাতাকে করা হয়েছিল। মহারাষ্ট্র এবং বাংলা একসাথে শুরু করেছিল। 

কিন্তু এখন যখন বাংলার দিকে তাকাই, দুঃখ হয় । এখন ভারতের আর্থিক রাজধানী কলকাতা নয়। ভারতের আর্থিক রাজধানী মুম্বাই হয়ে গেছে । অন্যদিকে বাংলার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।’

তিনি বলেন,’এখানে মমতা দিদি যেভাবে ভোট ব্যাংকের রাজনীতি করছেন, আজ বাংলায় শিল্পায়ন বন্ধ হয়ে গেছে । বাংলা এই বিগত পাঁচ বছরের ৩৭ টা স্টেট কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে আর ৭০০০ এর অধিক কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে ।  ওরা বলছেন যে মমতা দিদির বাংলায় ব্যবসা করা সম্ভব নয়।’ তিনি বলেন,’একটা সময় দেশের যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতো তার শীর্ষ ভাগে থাকতো বাংলা । গোটা দুনিয়ার লোক বাংলায় এসে বিনিয়োগ করত । কিন্তু আজকের পরিস্থিতি কি ? আজ দেশে যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে তার ৩৭ শতাংশ মহারাষ্ট্রে আসে ।  বাংলায় কত আসে জানেন ? দশমিক ছয় শতাংশ । কেবল অর্ধ শতাংশ । তার মানে বাংলাকে উদ্যোগের কবরস্থান করে দেওয়া হয়েছে ।’

দেবেন্দ্র ফড়নবিশ বলেন,’মমতা দিদি যেরকম রাজনীতি শুরু করেছে তাতে পশ্চিমবঙ্গে বেকারত্ব দ্রুত বাড়ছে । মোদিজীর নেতৃত্বে গোটা দেশ আগে এগুচ্ছে । আমাদের ভারত বিশ্বের তৃতীয় আর্থিক শক্তি হয়ে গেছে। ভারতের অনেক পিছিয়ে পড়া রাজ্য আগে চলে গেছে। বিহার আগে চলে গেছে । উড়িষ্যা আগে চলে গেছে । একের পর এক রাজ্য এগিয়ে যাচ্ছে। কিন্তু যে বাংলা এক সময়তে প্রথম সারিতে ছিল আর আজকে কি অবস্থা ?’ 

দেবেন্দ্র ফরনবীশ বলেন,’আজ থেকে ২৫-৩০ বছর আগে আমাদের দেশের জিডিপিতে বাংলার তৃতীয় স্থান ছিল । কিন্তু মমতা দিদির নেতৃত্বে এই বাংলা আজ তৃতীয় স্থান থেকে বাইশ তম স্থানে চলে গেছে। যখন এইরকম পতন হবে তখন বেকার যুবক- যুবতীরা চাকরি কিভাবে পাবে ? কিভাবে রোজগার পাবে তারা? তাই বন্ধুরা এই লড়াই কাউকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয় । বাংলার প্রতিটা মানুষের জীবনের পরিবর্তন আনার লড়াই ।’ 

তিনি অভিযোগ করেন,’পশ্চিমবঙ্গে কোন সেচের ব্যবস্থা নেই । কৃষকদের প্রতি মমতা ব্যানার্জির নজর দেওয়ার কোন ফুরসৎই নেই । মমতা দিদি শুধু তোষামোদের রাজনীতি করতে জানে । মমতা দিদির চাই বাংলার প্রকৃতিকে বদলে দিতে । বাংলার জনবিন্যাসকে পরিবর্তন করে দেবে । আর আর জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উনি বাংলায় রাজত্ব করতে চান ।’

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জনবিন্যাসের দ্রুত  পরিবর্তনের পরিসংখ্যান তুলে ধরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন,’আপনারা দেখুন কিভাবে এই রাজ্য থেকে লোক পালিয়ে যাচ্ছে । আমাদের মুম্বাইয়ে গিয়ে ছোট ছোট কাজ করছে । অথচ তাদের এখানে কাজ পাওয়া দরকার ছিল । কিন্তু বেচারাদের এখানে কাজ জুটছে না। ফলে তাদের এই রাজ্য ছেড়ে পালিয়ে মুম্বাইয়ে যেতে হচ্ছে । তবে আপনারা চিন্তা করবেন না, আমরা ওদের মুম্বাইতে ভালোভাবেই রাখবো ।’ তিনি বলেন,’কিন্তু আমরা চাই যে আপনারা পশ্চিমবঙ্গে বিজেপি আনুন । যাতে তারা পশ্চিমবঙ্গে ফিরে এসে রোজগার করতে পারে । এই স্বপ্ন আমরা দেখি । কিন্তু মমতাদিদি তো আবার ভিন্ন স্বপ্ন দেখেন । মমতা দিদি চায়, এখানকার মানুষ পালিয়ে যাক । আর বাংলাদেশিররা এসে আপনাদের রোজগার কব্জা করুক, এখানে এসে ঘাঁটি গেড়ে আমাদের দেশকে খোকলা করে দিক । এই প্রকার রাজনীতি চলছে বাংলায় । মালদা, মুর্শিদাবাদ, নদিয়া,পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের যে অবস্থা হয়েছে, আপনারা বিশ্বাস করুন, এরপর বাংলায় যদি পরিবর্তন না হয়, আমি জানিনা, আগামী দিনে মা তারার দর্শন করতে পারব কিনা । বাংলায় সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে ।’।

Previous Post

দাউদাউ করে জ্বলে উঠল আউশগ্রামের জঙ্গলমহল, অল্পের জন্য বেঁচে গেল বন্যপ্রাণীরা   

Next Post

বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 

Next Post
বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 

বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 

No Result
View All Result

Recent Posts

  • “পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে যেতে সক্ষম যুক্তরাষ্ট্র” : ডোনাল্ড ট্রাম্প 
  • খামেনির শূন্যস্থানে যে আরাফির কথা ভাবা হচ্ছে তিনি আরও বেশি উগ্র, এদিকে যুবরাজ রেজা পাহলভি বলেছেন তিনি ইরান যেতে প্রস্তুত 
  • “এক ভোটে হলেও ভবানীপুরে আমিই জিতব” : শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা 
  • বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 
  • “কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.