• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 

Eidin by Eidin
March 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০১ মার্চ : গতকাল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুমান করেছিলেন যে ১.২০ কোটি লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে । যদিও সংখ্যাটা তার থেকেও অনেক কম । কিন্তু ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির কারনে এমন বহু নাম বাদ দেওয়া হয়েছে, যাতে রাজ্যের জেলাগুলিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । এমনই দুই পরিবার হল পূর্ব বর্ধমান জেলার দেবনাথপাড়ার পাল ও দেবনাথ পরিবার । বিশ্বজিৎ দেবনাথ এবং বিশ্বজিৎ পালের বাবা-মাকে ভোটার তালিকায় ঠাঁই দেওয়া হলেও তার নাম বাদ দেওয়ায় নির্বাচন কমিশনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে । 

জানা গেছে, পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ২৪৩ নম্বর পার্টের খেলারের মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা লক্ষ্মী দেবনাথ (মা — শোভা দেবনাথ, স্বামী — বিশ্বজিৎ দেবনাথ)-এর নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও এবং ২০০০ সালে লক্ষ্মী দেবনাথের বাবা মায়ের নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও হঠাৎ করে তার নাম বাদ যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

একইভাবে, পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের দেবনাথপাড়া, শ্বাসপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল (পিতা — সুরেশচন্দ্র পাল)-এর নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে । বিশ্বজিৎ পাল জানান তার বাবা মায়ের নাম আছে এবং তিনি বিগত দু’বছর ভোটও দিয়েছে। তা সত্ত্বেও তার নাম আসেনি তালিকায় ।  

বিশ্বজিৎ পাল জানান, পূর্বের ভোটার তালিকায় নাম থাকলেও এবার চূড়ান্ত তালিকায় তা বাদ যাওয়ায় তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় নথি জমা দিলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নাম সংশোধনের সুযোগ রয়েছে।

শনিবার প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

তবে শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।

একাধিক রাজনৈতিক দল এসআইআর প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিল। শনিবার তালিকা প্রকাশ করতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নিয়েছেন, ‘কিছু ভুলভ্রান্তি’ হয়েছে। পাশাপাশি তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন, এই বিরাট প্রক্রিয়ায় এই ভুল নিতান্তই সামান্য। মনোজ এ-ও জানিয়েছেন, যেখানে যেখানে ভুল হয়েছে, সেখানে সেখানেই কমিশন পদক্ষেপ করেছে।।

Previous Post

টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 

Next Post

খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 

Next Post
খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 

খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 

No Result
View All Result

Recent Posts

  • খামেনির হত্যার পর ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যু পরোয়ানা জারি করলেন ভারতের শিয়া ধর্মগুরু মাওলানা সৈয়দ কালবে জাওয়াদ
  • খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
  • টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.