• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 

Eidin by Eidin
March 1, 2026
in খেলার খবর
টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০১ মার্চ : গতকালের ম্যাচটাতে শ্রীলঙ্কার হারানোর কিছু ছিল না। সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল লঙ্কানদের। কিন্তু পাকিস্তানের পাওয়ার ছিল অনেক কিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। তবে সেই জয়ের ব্যবধান হতে হতো অন্তত ৬৪ রানের (আগে ব্যাটিং করলে)।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তান গতকাল জিতেছে ঠিকই। কিন্তু সেই জয়টা পাকিস্তান পেয়েছে মাত্র ৫ রানে । এতে শ্রীলঙ্কার মতো টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে সালমান আলী আঘাদেরও!

পাল্লেকেলেতে গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে শাহিবজাদা ফারহানের সেঞ্চুরি (১০০) ও ফখর জামানের ৮৪ রানে ভর করে ৮ উইকেটে ২১২ রান তোলে পাকিস্তান। সেমিতে যেতে চাইলে লঙ্কানদের ১৪৭ বা তার চেয়ে কম রানে আটকাতে হতো।কিন্তু সেটা করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহ-শাদাব খানরা। পাভান রত্নায়েকের ৫৮ ও শেষ দিকে দাসুন শানাকার ৩১ বলে অপরাজিত ৭৬ রানের ঝড়ে শ্রীলঙ্কার ইনিংস থামে ২০৭ রানে। এতে মাত্র ৫ রানের জয় পায় পাকিস্তান।

দলকে প্রায় জয়ের কাছাকাছি নিয়েও শেষ পর্যন্ত মলিন মুখেই মাঠ ছাড়েন শানাকা। অন্যদিকে জিতেও মলিন মুখে মাঠ ছাড়তে দেখা যায় পাকিস্তানকে। শ্রীলঙ্কা তো আগে থেকেই ডোবা ছিল, এবার পাকিস্তানকেও ডুবিয়ে ছাড়ল।।

Previous Post

“ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 

Next Post

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 

Next Post
চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 

No Result
View All Result

Recent Posts

  • খামেনির হত্যার পর ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যু পরোয়ানা জারি করলেন ভারতের শিয়া ধর্মগুরু মাওলানা সৈয়দ কালবে জাওয়াদ
  • খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
  • টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.