• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় বোমার মশলাসহ ধরা পড়ল মুর্শিদাবাদের দুষ্কৃতী 

Eidin by Eidin
February 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় বোমার মশলাসহ ধরা পড়ল মুর্শিদাবাদের দুষ্কৃতী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : কাটোয়ায় প্রায় ১০ কেজি বোমার মশলাসহ মুর্শিদাবাদের এক দুষ্কৃতীকে পাকড়াও করল রাজ্য পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স(এসটিএফ) । ধৃতকে মুর্শিদাবাদ জেলার সূঁতি থানার নতুনচন্দ্র গ্রামের বাসিন্দা আনার শেখ (৫৭) হিসাবে চিহ্নিত করেছে পুলিশ । শুক্রবার রাতে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে গাঙ্গুলিডাঙ্গার কাছে বোমার মশলাসহ গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতকে আজ শনিবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ৷ 

জানা গিয়েছে,শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর একটি দল বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কে গাঙ্গুলিডাঙ্গার কাছে হানা দেয় । সেই সময় গাঙ্গুলিডাঙ্গায় একটি চালকলের সামনে একটি কালভার্টের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে । ওই ব্যক্তির কাঁধে একটি ব্যাগ ছিল। এরপর তাকে আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই বোমার মশলা নজরে পড়ে ৷ এসটিএফ প্যাকেটবন্দি ১০ কেজি বোমার মশলাসহ আনার শেখ নামে মুর্শিদাবাদের ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে বিহারের সিয়ম থেকে বোমার মশলা নিয়ে এসেছিল আনার শেখ । কাটোয়ার কাউকে হাতবদল করার কথা ছিল । সে কাকে ওই বোমার মশলা সরবরাহ করতে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷ এদিকে বিধানসভার ভোটের আবহে এলাকায় বোমার মশলা লেনদেন শুরু হওয়ায় চিন্তা বাড়িয়েছে পুলিশের ।। 

Previous Post

তথ্যগত অসঙ্গতির কারনে বহু বিএলও-এর নাম ’বিচারাধীন’ তালিকায়, তোলপাড় পূর্ব বর্ধমানের কাটোয়া 

Next Post

আলি খোমেনির মৃত্যু নিয়ে গুঞ্জন ; নেতানিয়াহু বলেছেন : “সাহসী ইরানি জাতির স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে”

Next Post
আলি খোমেনির মৃত্যু নিয়ে গুঞ্জন ; নেতানিয়াহু বলেছেন : “সাহসী ইরানি জাতির স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে”

আলি খোমেনির মৃত্যু নিয়ে গুঞ্জন ; নেতানিয়াহু বলেছেন : "সাহসী ইরানি জাতির স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে"

No Result
View All Result

Recent Posts

  • আলি খোমেনির মৃত্যু নিয়ে গুঞ্জন ; নেতানিয়াহু বলেছেন : “সাহসী ইরানি জাতির স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে”
  • কাটোয়ায় বোমার মশলাসহ ধরা পড়ল মুর্শিদাবাদের দুষ্কৃতী 
  • তথ্যগত অসঙ্গতির কারনে বহু বিএলও-এর নাম ’বিচারাধীন’ তালিকায়, তোলপাড় পূর্ব বর্ধমানের কাটোয়া 
  • সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মৃত ১, ব্যাপক  ক্ষয়ক্ষতি 
  • তৃণমূলের “বাংলাদেশি” মহিলা প্রধানের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে দিল নির্বাচন কমিশন !  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.