পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক রেলকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনায় । মৃত রেলকর্মীর নাম কাপূর চাঁদ। তার বাড়ি কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর গ্রামে । শুক্রবার রাতে কালনা ও বাঘনাপাড়া স্টেশনের মাঝামাঝি ধর্মডাঙ্গার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।
জানা গেছে,শুক্রবার অফিসের কাজে নদীয়া জেলার নবদ্বীপে গিয়েছিলেন কাপূর চাঁদ। কাজ সেরে তিনি রাতে বাড়ি ফিরছিলেন । তার বাঘনাপাড়া স্টেশনে নামার কথা ছিল । কিন্তু মাঝ রাস্তায় তিনি ঘুমিয়ে গেলে হাত ফস্কে কারনে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান । পরে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে আনা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । আজ শনিবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় ।।

