এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৮ ফেব্রুয়ারী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানের বিমান হামলাকে “অসাধারণ” বলে বর্ণনা করেছেন। শুক্রবার(২৭ ফেব্রুয়ারী), ইসলামাবাদ ও তালেবানের মধ্যে সংঘর্ষ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে “মহান নেতা” বলে অভিহিত করেন।
ট্রাম্প বলেছিলেন যে তিনি পাকিস্তান এবং তালেবানের মধ্যে সংঘাতে হস্তক্ষেপ করবেন।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি পাকিস্তানের সাথে খুব ভালো বজায় রেখেছেন এবং এর নেতাদের সম্মান করেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আমি হস্তক্ষেপ করব। কিন্তু পাকিস্তানের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাদের একজন চমৎকার প্রধানমন্ত্রী, একজন চমৎকার জেনারেল। দুর্দান্ত নেতৃত্ব। দুজন ব্যক্তির প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে । পাকিস্তান অসাধারণ কাজ করছে।”
ইতিমধ্যে, মার্কিন বিদেশ দপ্তর পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের উপর জোর দিয়েছে।তালেবান এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে অনেক আঞ্চলিক দেশ উদ্বেগ প্রকাশ করার পর ট্রাম্পের এহেন মন্তব্য সামনে এসেছে।।

