• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে ডাম্পারের সঙ্গে ছানার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ জন

Eidin by Eidin
September 29, 2021
in রাজ্যের খবর
ভাতারে ডাম্পারের সঙ্গে ছানার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ জন
10
SHARES
149
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ডাম্পারের সঙ্গে ছানার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১০ জন । বুধবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার সোতখালির কাছে ভাতার-মালডাঙ্গা রোডে । স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাছে হাত লাগান । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মালডাঙ্গা থেকে একটি ছানা বোঝাই গাড়ি বর্ধমানের দিকে যাচ্ছিল । ভাতার থেকে মালডাঙ্গার দিকে যাচ্ছিল ডাম্পারটি । গাড়ি দুটি সোতখালিতে রাস্তার একটি বাঁকের কাছাকাছি আসতেই মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনার ফলে উভয় গাড়ি মিলিয়ে মোট ১০ জন আহত হন । স্থানীয়রা জানান রাত থেকেই প্রবল বৃষ্টিপাত চলছে । প্রবল বর্ষণের জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁদের অনুমান ।।

Previous Post

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল জরাজীর্ণ ফ্লাড সেন্টারের একাংশ, বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই

Next Post

বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতি কান্ডে গ্রেফতার তৃণমূল নেতা

Next Post
বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতি কান্ডে গ্রেফতার তৃণমূল নেতা

বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতি কান্ডে গ্রেফতার তৃণমূল নেতা

No Result
View All Result

Recent Posts

  • থাইল্যান্ড থেকে ভারতে আসা পণ্যবাহী জাহাজে হরমুজ প্রণালীতে হামলা চালালো ইরান 
  • কুম্ভমেলায় রুদ্রাক্ষমালা বিক্রি করে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে তিরুবনন্তপুরমের একটি মন্দিরে ফেসবুক প্রেমিক ফরমান খানকে বিয়ে করেছেন
  • নির্মাণের পাঁচ মাসের মধ্যে ধসে পড়লো মেমারিতে জাতীয় সড়কে নির্মিত আন্ডারপাস, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ 
  • ফের কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে দুঃসাহসিক চুরি, ঢিল ছোড়া দুরত্বে পুলিশ ক্যাম্প থাকলেও বারবার এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  
  • নেপালের গোয়েন্দাদের হাতে ৭০ কোটি টাকার জাল নোট কাণ্ডে ধৃত দম্পতির সঙ্গে তৃণমূলের নেতানেত্রীদের ছবি পোস্ট করলেন বিজেপির তরুনজ্যোতি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.