এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৭ ফেব্রুয়ারী : পাকিস্তানে তালিবান আত্মঘাতী যোদ্ধার হামলায় ৪ পুলিশ সদস্য নিকেশ । ঘটনাটি ঘটেছে বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাক্করে একটি পুলিশ চেকপয়েন্টে । হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে পুলিশ চেকপয়েন্টের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের কাছে দ্রুত যেতে দেখা যাচ্ছে এবং সে কাছাকাছি যেতেই নিজেকে শরীরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয় ।
এই বিস্ফোরণে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয় বলে জানা গেছে ।তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।।

