• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ; তাহলে শুরু হতে চলেছে মহাযুদ্ধ ? 

Eidin by Eidin
February 23, 2026
in আন্তর্জাতিক
ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ; তাহলে শুরু হতে চলেছে মহাযুদ্ধ ? 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৩ ফেব্রুয়ারী : তেহরানে অবস্থিত ভারত ও দক্ষিণ কোরিয়ার দূতাবাস তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করার পরামর্শ দিয়েছে, যদি বিমান চলাচল এখনও অব্যাহত থাকে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে দূতাবাস এই সতর্কতা জারি করেছে ৷ 

মার্কিন হামলার আশঙ্কায় ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনাটি ইরানের বর্তমান সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১৪ জানুয়ারির নির্দেশনাটি আবার মনে করিয়ে দিয়ে বলা হয়েছে, ভারতীয় সব নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। সতর্কবার্তায় সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ‘বাণিজ্যিক উড়োজাহাজসহ উপলব্ধ যেকোনো যানবাহনের মাধ্যমে ইরান ত্যাগ করার’ পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সতর্কবার্তায় বিক্ষোভ বা সমাবেশের এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতেও ভারতীয় নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে। পাসপোর্ট, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ভ্রমণ–সংক্রান্ত কাগজপত্র সব সময় হাতের কাছে রাখতে বলা হয়েছে।

গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ৪০ দিনের শোকসভা পালনের পর গত শনিবার থেকে ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরানসহ মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল জনতা সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বেশ ঠুনকো৷ ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য এবং গোলাবারুদ পাঠানো বৃদ্ধি করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ওই অঞ্চলে ক্রমাগত সামরিক সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। যা ভয়াবহ হামলার ইঙ্গিত দেয় ।। 

Previous Post

পাকিস্তানে ওটিপি পাচারের অভিযোগে গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক ; ধৃত সুমন শেখের মায়ের কথায় : “আমার ছেলে কোনো অন্যায় করেনি” 

Next Post

স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হল গুসকরা নাগরিক সমাজ 

Next Post
স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হল গুসকরা নাগরিক সমাজ 

স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হল গুসকরা নাগরিক সমাজ 

No Result
View All Result

Recent Posts

  • ভারত-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ২৫%  : ম্যাচ বাতিল হলে  সমস্যা আরও বাড়বে টিম ইন্ডিয়ার 
  • বিক্ষোভে অংশ নেওয়ায় বাবাকে মৃত্যুদণ্ড, মেয়ের ২৫ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত 
  • স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হল গুসকরা নাগরিক সমাজ 
  • ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ; তাহলে শুরু হতে চলেছে মহাযুদ্ধ ? 
  • পাকিস্তানে ওটিপি পাচারের অভিযোগে গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক ; ধৃত সুমন শেখের মায়ের কথায় : “আমার ছেলে কোনো অন্যায় করেনি” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.