• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ; সংঘর্ষে আহত ৪

Eidin by Eidin
February 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ; সংঘর্ষে আহত ৪
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২২ ফেব্রুয়ারী : বোমা-গুলির সংস্কৃতি থেকে কিছুতেই যেন বেড়িয়ে আসছেন পারছে না দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় । বিধানসভার ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক হিংসা কবলিত এই এলাকা । এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল । অভিযোগের তির নওসাদ সিদ্দিকির দল  আইএসএফ-এর দিকে । এই ঘটনায় তৃণমূল নেতা খাইরুল ইসলামসহ ৪ জন আহত হয়েছে । আহতরা বর্তমানে জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে,শনিবার রাতে পোলেরহাট থানার দক্ষিণ গাজিপুর এলাকায় তৃণমূলের সাংগঠনিক বৈঠক ছিল । বৈঠক চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তৃণমূল নেতা খইরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে ৷ ওই ঘটনায় বিধায়ক শওকত মোল্লা পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন । আর বাড়ি ফেরার পথে থানার ঢিল ছোড়া দুরত্বে তার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে । তৃণমূল কর্মীদের দাবি, সমগ্র ঘটনায় খাইরুলসহ  জখম হয়েছেন সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম ও মতিউর রহমান নামে আর‌ও তিন জন। ভাঙচুর করা হয় গাড়িও।

শওকত মোল্লা বলেন, ‘থানার ৫০০-৭০০ মিটারের মধ্যে এমন হামলা নজিরবিহীন। নওশাদ সিদ্দিকির উস্কানিতেই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা আমাকে খুনের চেষ্টা করেছে। গাড়ির সিটের পিছনে লুকিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছি।’ তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে। এই ঘটনার পর বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে ।। 

Previous Post

আইপিএলের পর, ‘দ্য হান্ড্রেড’ লিগেও পাকিস্তানি খেলোয়াড়দের কিনতে চাইছে না ভারতীয় বিনিয়োগকারীরা 

Next Post

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেপ্তার ভারতে হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ- ভিত্তিক উগ্র ইসলামি গোষ্ঠীর ৮ সদস্য 

Next Post
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেপ্তার ভারতে হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ- ভিত্তিক উগ্র ইসলামি গোষ্ঠীর ৮ সদস্য 

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেপ্তার ভারতে হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ- ভিত্তিক উগ্র ইসলামি গোষ্ঠীর ৮ সদস্য 

No Result
View All Result

Recent Posts

  • উচমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাজনা বাজিয়ে তৃণমূলের “শক্তি প্রদর্শন” মিছিল ; চুপচাপ দাঁড়িয়ে দেখা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন   
  • প্রাক্তন শ্বশুর সেলিম খানকে হাসপাতালে দেখতে গেলেন মালাইকা অরোরা, বিবাহবিচ্ছেদের পরেও আরবাজের সাথে সম্পর্ক ছিন্ন করেননি 
  • পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেপ্তার ভারতে হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশ- ভিত্তিক উগ্র ইসলামি গোষ্ঠীর ৮ সদস্য 
  • ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ; সংঘর্ষে আহত ৪
  • আইপিএলের পর, ‘দ্য হান্ড্রেড’ লিগেও পাকিস্তানি খেলোয়াড়দের কিনতে চাইছে না ভারতীয় বিনিয়োগকারীরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.