• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 

Eidin by Eidin
February 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেল স্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল । আজ সোমবার সকালে দুর্গাপুর থেকে আসা রাজ্য ফরেনসিক দলের আঞ্চলিক তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । আসেন কেন্দ্রের ফরেনসিক বিশেষজ্ঞরাও । প্রথমেই তারা ভস্মীভূত কামরার ভিতরে দাহ্যবস্তু ও আগুনের উৎস সন্ধান করেন । কামরার ভেতরে কোনো দাহ্যবস্তু ছিল কি না এবং আগুনের উৎসস্থল কোথায়,মূলত এই দু’টি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা চালানো হচ্ছে বলে জানা গেছে । বিশেষজ্ঞরা কামরার বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করেন এবং সম্ভাব্য দাহ্য পদার্থের উপস্থিতি খতিয়ে দেখেন। 

রবিবার ভোরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকা আগুন লেগে দাউদাউ করে জ্বলতে শুরু করে । দমকলের দুটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।যদিও ট্রেনটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে গোটা কামরাটি ভস্মীভূত হয়ে যায় । প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষ জানতে পারে যে আগুন লাগার সময় ট্রেনটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল । ফলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই । পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি যে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ।’ ওই আধিকারিকের দাবিতে স্পষ্ট যে কাটোয়ায় ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনাটি আদপে সুপরিকল্পিত নাশকতা ! আর সেই কারনে  এই ঘটনাটি “নাশকতা” হিসাবে ধরে নিয়েই ফরেনসিক বিশেষজ্ঞরা কামরার ভেতরে ঢুকে প্রতিটি কোণ বিস্তারিতভাবে পরিদর্শন করেন এবং গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং সংগ্রহ করেন, যাতে পরবর্তী বিশ্লেষণে কোনও তথ্য বাদ না যায়। সেই সাথে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানা গেছে। 

কেন্দ্রীয় ফরেনসিক বিভাগ সহকারী আধিকারিক ডঃ পাওয়ার রমেশ বলেন,’আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে কামরার মেঝে, সিটের অংশ, বৈদ্যুতিক সংযোগ ও জানালার পাশের অংশ বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে।’ 

এদিকে আগুনে পুড়ে যাওয়া কামরাটিকে ইতিমধ্যেই কার সেডে সরিয়ে রাখা হয়েছে । প্রমাণ যাতে নষ্ট না হয় সেজন্য কড়া নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে রাখা হয়েছে কামরাটি । তবে ফরেনসিক বিভাগ এখনো খোলসা করেনি যে এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা, নাকি নাশকতা ছিল । সেটা ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে ।। 

Previous Post

আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 

Next Post

প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 

Next Post
প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 

প্রেমের পথে "কাঁটা" স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 

No Result
View All Result

Recent Posts

  • নিউজক্লিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইডি, ১৮৪ কোটি টাকার জরিমানা নোটিশ জারি করল
  • রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত
  • প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 
  • কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 
  • আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.