• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রকৃতিকে দুষণ থেকে বাঁচাতে পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন বর্ধমানে 

Eidin by Eidin
February 16, 2026
in রকমারি খবর
প্রকৃতিকে দুষণ থেকে বাঁচাতে পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন বর্ধমানে 
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৬ ফেব্রুয়ারী : মানুষের অসংযত কার্যকলাপে পরিবেশ দূষণের মাত্রা অত্যাধিক বেড়ে গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় দেড় ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে চলেছে। আমরা আজকেই যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই বিপদের মধ্যে পড়বে-  এই ধারণাকে সামনে রেখে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। আজ সোমবার রবীন্দ্রভবনে একটি আন্তঃ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার বিষয় ছিল “পরিবেশ সচেতনতা” । ছোট ছোট শিশুদের শিল্প সত্তার সাথে তাদের ভবিষ্যতে পরিবেশ বাঁচানোর দায়িত্ববোধের সংমিশ্রণে আজকের এই নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। 

এই নাটক প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমানের তথ্য সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোণার, দীপেন্দ্রনাথ শীল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।  নাটকের এই মঞ্চ থেকেই পাঁচজন বিশিষ্ট প্রবীণ নাট্য ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়া হয়। আয়োজক সংস্থার তরফে প্রতনু রক্ষিত বলেন, “আজকের এই নাটক প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল । প্রত্যেকেই ভীষণ সুন্দরভাবে পরিবেশ বাঁচানোর আর্তি নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে।” জল দূষণ, বায়ুদূষণ, মাটি দূষণ, জল সংকট থেকে শুরু করে প্লাস্টিকের ব্যবহার, বৃক্ষ ছেদন, বর্জ্য ব্যবস্থাপনা, সাইকেলের ব্যবহার সবকিছুই সম্পর্কে সচেতনতার বার্তা এই নাটকের মধ্যে প্রকাশ পায় বলে তিনি জানান ।

এই নাটক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন নীলেন্দু সেনগুপ্ত এবং শর্মিষ্ঠা চক্রবর্তী ।নাটকের শেষে বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করে পহলানপুর প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে নারী ফ্রি প্রাইমারি বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় । এছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় কিশলয় পথ শিশু পাঠশালা এবং হেমচন্দ্র জুনিয়র বেসিক বিদ্যালয়। 

কিশলয় পথ শিশুদের পাঠশালার কর্ণধার ডঃ গোপাল ঘোষাল বলেন,”এই অভিনব উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারাও ভীষণ উৎসাহিত এবং আনন্দিত হন।” রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী বলেন,”ছোট ছোট শিশুদের বড় মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদের মনের মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করার এই উদ্যোগ সত্যি করেই প্রশংসার দাবি রাখে।”

Previous Post

মালদায় মাদক কারবারিদের ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর আহত এক এএসআই ও ২ সিভিক ভলান্টিয়ার

Next Post

আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 

Next Post
আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 

আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • নিউজক্লিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইডি, ১৮৪ কোটি টাকার জরিমানা নোটিশ জারি করল
  • রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত
  • প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 
  • কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 
  • আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.