• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় মাদক কারবারিদের ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর আহত এক এএসআই ও ২ সিভিক ভলান্টিয়ার

Eidin by Eidin
February 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদায় মাদক কারবারিদের ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর আহত এক এএসআই ও ২ সিভিক ভলান্টিয়ার
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ ফেব্রুয়ারী : এলাকার নির্জন আমবাগানে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের কারবারের পাশাপাশি জুয়ার ঠেক বসাচ্ছিল মাদক কারবারীরা । গ্রামবাসীরা এনিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানায় । সেই অভিযোগের ভিত্তিতে দলটিকে হাতেনাতে ধরতে তক্কেতক্কে ছিল পুলিশ । আজ সোমবার গোপন সূত্র থেকে খবর পেয়ে মাদক কারবারীদের ঠেকে হানা দেয় পুলিশ । আর তখনই পুলিশের উপর হামলা চালিয়ে দেয় দুষ্কৃতীদের ওই দলটি । ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার নুরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকার একটি নির্জন আমবাগানে । দুষ্কৃতীদের এলোপাথাড়ি মারধরে গুরুতর আহত হয়েছেন মানিকচক থানার  এএসআই পিযুষ মন্ডল ও দুই সিভিক ভলান্টিয়ার । খবর পেয়ে মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আহত সহকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এদিকে ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতী দলটি । পুলিশ ওই মাদক কারবারিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে৷ ঘটনাস্থল থেকে আটটি মোটর বাইক আটক করেছে পুলিশ । 

প্রসঙ্গত,মালদা জেলায় ব্রাউন সুগারের একটি আন্তরাজ্য পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল । মাদকের বিরুদ্ধে পুলিশের লাগাতার ধরপাকড় অভিযানের ফলে মাদক কারবারে কিছুটা হলেও লাগাম পড়েছে । কিন্তু পুলিশের ধরপাকড় অভিযানের মধ্যেও নুরপুরের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের কারবার একটা চক্র চালু রেখেছিল বলে অভিযোগ । তার মধ্যে নুরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকায় নিয়মিত মাদক ও জুয়ার ঠেক বসাত দুষ্কৃতীরা । এদিকে মাদকের বেআইনি কারবারের রমরমার কারণে এলাকার যুব সমাজ ক্রমশ মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছিল। 

পুলিশ সূত্রে খবর,আজ সোমবার মানিকচক থানায় গোপন সূত্র থেকে খবর আসে যে মাদক কারবারিরা নুরপুরের ফকিরটোলা এলাকার একটি আমবাগানে গোপন বৈঠকে বসেছে । এরপর দুপুরের দিকে দুই সিভিক ভলান্টিয়ারকে নিয়ে সেখানে আচমকা হানা দেন মানিকচক থানার এএসআই পিযুষ মন্ডল। সেই সময় দুষ্কৃতী দলটি তাদের উপর হামলা চালিয়ে দেয়৷ তারা পুলিশ কর্মীদের ফেলে বেধরক মারধর করে । মারধরে এএসআই ও দুই সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন । খবর পেয়ে পরে বিশাল পুলিশবাহিনী গেলে বেশ কিছু বাইক ফেলে ছুটে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।।

Previous Post

এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমরান খান ; প্রতিবাদে বিক্ষোভ রত পিটিআই নেতাদের খাবার ও জল বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার 

Next Post

প্রকৃতিকে দুষণ থেকে বাঁচাতে পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন বর্ধমানে 

Next Post
প্রকৃতিকে দুষণ থেকে বাঁচাতে পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন বর্ধমানে 

প্রকৃতিকে দুষণ থেকে বাঁচাতে পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন বর্ধমানে 

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 
  • আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 
  • প্রকৃতিকে দুষণ থেকে বাঁচাতে পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতার আয়োজন বর্ধমানে 
  • মালদায় মাদক কারবারিদের ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর আহত এক এএসআই ও ২ সিভিক ভলান্টিয়ার
  • এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমরান খান ; প্রতিবাদে বিক্ষোভ রত পিটিআই নেতাদের খাবার ও জল বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.