• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এক গোষ্ঠীর হুমকির জেরে পার্টি অফিস খুলতে পারছে না অন্য গোষ্ঠী ! ভোটের মুখেই রায়নায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মাথাব্যাথার কারন হয়ে গেছে শাসকদলের 

Eidin by Eidin
February 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
এক গোষ্ঠীর হুমকির জেরে পার্টি অফিস খুলতে পারছে না অন্য গোষ্ঠী ! ভোটের মুখেই রায়নায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মাথাব্যাথার কারন হয়ে গেছে শাসকদলের 
রায়নার হিজলনায় তালাবন্ধ তৃণমূলের পার্টি অফিস । বর্ধমান।
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৪ ফেব্রুয়ারী : ২০২৬ সালের বিধানসভার ভোট দোরগোড়ায় । একদিকে প্রতিষ্ঠান বিরোধী প্রবল হাওয়া, পাশাপাশি অন্যদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এস আই আর) প্রক্রিয়ার চাপে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে । তার মাঝে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের হিজলনায় দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এখন তৃণমূলের জেলা নেতৃত্বের মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে । যেটা জানা যাচ্ছে যে এক গোষ্ঠীর হুমকির জেরে রায়নার হিজলনায় দলীয় কার্যালয় খুলতেই পারছে না অন্য গোষ্ঠীর লোকজন। ফলে তালাবদ্ধ আছে তৃণমূলের কার্যালয়টি । সূত্রের খবর, পার্টি অফিস কার দখলে থাকবে, তা নিয়ে বিধায়ক শম্পা ধাড়া এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই বিগত  প্রায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে দলীয় কার্যালয় । শুধু তাইই নয়, পার্টি অফিসের দখল নিয়ে যাতে পরিস্থিতি হিংসাত্মক না হয়ে পড়ে সেজন্য তৃণমূলের কার্যালয়ের সামনে তারপর থেকে কার্যত স্থায়ী পুলিশ ক্যাম্প পর্যন্ত করে রেখে দিতে হয়েছে প্রশাসনকে ।

প্রসঙ্গত,রায়না ব্লকে রাজনৈতিক হিংসার অতীত ইতিহাস আছে । পূর্ব বর্ধমান জেলায় রাজনৈতিক হিংসা কবলিত এলাকাগুলির মধ্যে অন্যতম হল রায়না । সেই বামফ্রন্টের আমল থেকে রায়নার হিজলনা অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষ,গোলাগুলি ও বোমাবাজির ঘটনা নিত্যদিনের সঙ্গী। রাজ্যে ২০১১ সালে পালাবদলের পরে হিজলনার সেই চিত্রের বদল হয়নি । তৃণমূল ক্ষমতায় আসার কার্যত অব্যবহিত পর থেকেই দুই গোষ্ঠীর দ্বন্দের কারনে বামফ্রন্ট আমলের হিংসার পরম্পরা ধারাবাহিকভাবে চলে আসছে । শাসকদলের জেলা নেতৃত্ব কিছুদিন গোষ্ঠীকোন্দলে রাশ টানে । কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন থেকেই ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দেয় । বর্তমানে বিধায়ক শম্পা ধাড়া ও রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর মধ্যে সাপে নেউলে সম্পর্ক। 

জানা গেছে,এই দ্বন্দ্বের জেরে বিগত পঞ্চায়েত নির্বাচনের কিছু দিন পরেই হিজলনার তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আসেন বামদেব মণ্ডল । যদিও তার দাবি যে পার্টি অফিসে অসামাজিক কাজকর্ম চলছিল,তাই তিনি তালা লাগাতে বাধ্য হয়েছেন । একমাত্র শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তিনি তালা খুলবেন বলে সাফ জানিয়ে দেন । অন্যদিকে বিধায়ক শম্পা ধাড়া গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তিনিও বিষয়টি দলের উচ্চ নেতৃত্বের ওপর ছেড়ে দিয়েছেন। 

তবে বিধানসভার ভোটের ঠিক মুখেই হিজলনায় দলের এই গোষ্ঠী কোন্দলে বিপাকে পড়ে গেছে শাসকদল । যদিও বিজেপি ও সিপিএম, উভয়েই দাবি করেছে যে ভাগবাটোয়ারা নিয়ে বিবাদের জেরেই হিজলনায় তৃণমূলের কার্যালয়ে তালা পড়েছে ৷ পাশাপাশি স্থানীয় সিপিএম নেতা বিনোদ ঘোষ দাবি করেছেন যে এক সময় হিজলনায় ওই পার্টি অফিসটি তাদেরই ছিল । ২০১১ সালে ক্ষমতায় আসার পর তৃণমূল জোর করে দখল নিয়েছে ।। 

Previous Post

চাঁচলে রাজনৈতিক প্রতিহিংসা ! পঞ্চায়েতে কংগ্রেসকে জেতানোয় গোটা গ্রামকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখার অভিযোগ 

Next Post

“দলে দলে ঢপবাজ, ফেরেববাজ, ৪২০ তৃণমূল সরকারের “যুব সাথী’র ফর্ম ফিলাপ করবেন” : রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “সঙ্গে ‘চাকরি চায় বাংলা’ ফর্মও দেবেন” 

Next Post
“দলে দলে ঢপবাজ, ফেরেববাজ, ৪২০ তৃণমূল সরকারের “যুব সাথী’র ফর্ম ফিলাপ করবেন” : রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “সঙ্গে ‘চাকরি চায় বাংলা’ ফর্মও দেবেন” 

"দলে দলে ঢপবাজ, ফেরেববাজ, ৪২০ তৃণমূল সরকারের "যুব সাথী'র ফর্ম ফিলাপ করবেন" : রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন : "সঙ্গে 'চাকরি চায় বাংলা' ফর্মও দেবেন" 

No Result
View All Result

Recent Posts

  • “দলে দলে ঢপবাজ, ফেরেববাজ, ৪২০ তৃণমূল সরকারের “যুব সাথী’র ফর্ম ফিলাপ করবেন” : রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “সঙ্গে ‘চাকরি চায় বাংলা’ ফর্মও দেবেন” 
  • এক গোষ্ঠীর হুমকির জেরে পার্টি অফিস খুলতে পারছে না অন্য গোষ্ঠী ! ভোটের মুখেই রায়নায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মাথাব্যাথার কারন হয়ে গেছে শাসকদলের 
  • চাঁচলে রাজনৈতিক প্রতিহিংসা ! পঞ্চায়েতে কংগ্রেসকে জেতানোয় গোটা গ্রামকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখার অভিযোগ 
  • ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী ; ফলাফল অনেক বেশি ধ্বংসাত্মক হতে চলেছে বলে অনুমান 
  • “আল্লা-আ-আ-আ” : ভোটে শোচনীয়ভাবে হেরে পার্টি অফিসে বসে মড়াকান্না জামাত ইসলামি নেতাদের ; ভিডিও ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.