এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ ফেব্রুয়ারী : পাকিস্তানের অর্থনীতির অবস্থা এতটাই বেহাল হয়ে পড়েছে এক দেশের কাছে নেওয়া ঋণ পরিশোধের জন্য অন্য দেশের কাছে হাত পাততে হচ্ছে । সংযুক্ত আরব আমিরাত(ইউএই) গত মাসে পাকিস্তানকে ৬.৫ শতাংশ সুদে ৩০ দিনের মধ্যে ঋণের কিস্তি পরিশোধের জন্য সময়সীমা দিয়েছে । এদিকে ভাঁড়ে মা ভবানী । তাই ইউএই-এর ঋণ পরিশোধ করতে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের কাছে হাত পাতলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ।
জানা গেছে,সংযুক্ত আরব আমিরাতের কাছে ঋণ নিয়ে নিয়ে কার্যত টিকি বিকিয়ে ফেলেছে পাকিস্তান । ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাত এক বছরের জন্য পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল । এর ঠিক ৫ বছরের মাথায় ২০২৩ সালে ফের আমিরাতের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ নেয় পাকিস্তান । সেই অর্থও তারা ২ বছরের মধ্যে হজম করে ফেলে । ফের আমিরাতকে বুঝিয়ে সুঝিয়ে ২০২৫ সালে ৩% সুদের হারে আরও ১ বছরের জন্য ঋণ করে পাকিস্তান৷
এখন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের মতলব টের পেয়ে সমগ্র ঋণের অর্থ ফেরতের জন্য চাপ দিতে শুরু করেছে । চলতি বছরের জানুয়ারী মাসে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে ৬.৫% সুদের হারে ৩০ দিনের মধ্যে সব ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছে । আর এতে বেজায় বিপাকে পড়েছে পাকিস্তান সরকার । তাই ইসলামের দোহাই দিয়ে সৌদি আরবকে এখন টুপি পড়ানো চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ।।

