• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপির দেওয়াল লিখন মুছে দিল ক্যাডাররা !  বেহালার সেই ভিডিও পোস্ট করে তৃণমূলকে “কাপুরষ” বলে আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
February 13, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বিজেপির দেওয়াল লিখন মুছে দিল ক্যাডাররা !  বেহালার সেই ভিডিও পোস্ট করে তৃণমূলকে “কাপুরষ” বলে আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ ফেব্রুয়ারী : রাজ্যে কার্যত প্রতিষ্ঠান বিরোধী “সুনামি” চলছে । অন্তবর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি ও বেকার যুবক-যুবতীদের ভাতা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বদল হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে । এই পরিস্থিতির মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতাকর্মীদের কিছু আচার আচরণ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে জনমানসে৷ কিছু তৃণমূল ক্যাডারদের এমনই এক কর্মকাণ্ডে চরম ক্ষিপ্ত হয়েছে বিজেপি৷ এমনকি বিরোধী দলনেতা তৃণমূলকে “কাপুরষ” বলে অবিহিত করেছেন । 

ঘটনাটি বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে । শুভেন্দু অধিকারী একটা ভিডিও এক্স-এ শেয়ার করেছেন । ভিডিও-তে ৩-৪ জনের একটি দেওয়াল লিখন শবুজ কালি দিয়ে মুছতে দেখা গেছে । শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ঘটনাটি দক্ষিণ কলকাতা জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ডের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথের । গত পরশু দিন তৃণমূল ক্যাডারদের একটি দল মিলে এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার । যদিও অভিযোগ প্রসঙ্গে শাসকদলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে গেরুয়া শিবির কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছে কিনা স্পষ্ট নয় । 

আজ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলের ওই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী লিখেছেন,”শুনছেন মাননীয়া?? পশ্চিমবঙ্গের মাটিতে এভাবে বিজেপিকে আর আটকানো যাবে না।” তিনি লিখেছেন,”দক্ষিণ কলকাতা জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ডের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে গত পরশু পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কমপক্ষে ১০টি দেয়াল লিখন মুছে তৃণমূল কাপুরুষতার পরিচয় দিয়েছে। গণতান্ত্রিক দেশে বিরোধী কণ্ঠস্বরকে এভাবে স্তব্ধ করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক।”

তিনি আরও লিখেছেন,”আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দেয়াল লিখন মুছে দিয়ে মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে না, বিজেপির আদর্শ জনগণের মন থেকে সরাতে পারবেন না। জনগণের সমর্থন ও ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি অন্যায়ের জবাব জনগণ দেবে, রাজপথে দেবে, গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেবে। পশ্চিমবঙ্গের মাটিতে আপনার সন্ত্রাসের রাজনীতি আর বেশি দিন চলতে দেবো না মাননীয়া।”

শুনছেন মাননীয়া??

পশ্চিমবঙ্গের মাটিতে এভাবে বিজেপিকে আর আটকানো যাবে না।

দক্ষিণ কলকাতা জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ডের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে গত পরশু পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কমপক্ষে ১০টি দেয়াল লিখন মুছে তৃণমূল কাপুরুষতার পরিচয় দিয়েছে।… pic.twitter.com/OgquZoYkAC

— Suvendu Adhikari (@SuvenduWB) February 13, 2026

Previous Post

শুক্র অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য এবং বৈবাহিক জীবনে সুখ লাভের জন্য

Next Post

কংগ্রেসের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কি মোদী-শাহ দলকে পরিচালিত করতে চাইছেন ?  

Next Post
কংগ্রেসের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কি মোদী-শাহ দলকে পরিচালিত করতে চাইছেন ?  

কংগ্রেসের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কি মোদী-শাহ দলকে পরিচালিত করতে চাইছেন ?  

No Result
View All Result

Recent Posts

  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে হঠাৎ অপসারণের প্রতিবাদে উপাচার্যকে ঘিরে সহকর্মীদের তুমুল বিক্ষোভ 
  • কেরালার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে 
  • জ্যোতিষীর কথায় বিশ্বাস করে নিজের মাকে খুন করল মেয়ে
  • কংগ্রেসের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কি মোদী-শাহ দলকে পরিচালিত করতে চাইছেন ?  
  • বিজেপির দেওয়াল লিখন মুছে দিল ক্যাডাররা !  বেহালার সেই ভিডিও পোস্ট করে তৃণমূলকে “কাপুরষ” বলে আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.