• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
February 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ ফেব্রুয়ারী : সোমবার (৯ ফেব্রুয়ারী) সুপ্রিম কোর্টের রায়ের ২৪ ঘন্টার মধ্যেই আজ মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন । আজ মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেক্রেটারি পবন দিওয়ান কর্তৃক রাজ্য মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে পাঠানো নির্দেশনামায় এসআইআরের নতুন সূচি প্রকাশ করা হয়েছে । সেই সূচি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিল্লির নির্বাচন ভবনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়। 

এদিকে এসআইআরের নতুন সূচি প্রকাশ হতেই ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সন্ধ্যায় তমলুকে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আমরা এটাকে (এসআইআরের নতুন সূচি) ওয়েলকাম করি ।’ এরপর তিনি বলেন, ‘ইআরও এবং এইআরও-রা মাইক্রো অব্জার্ভারদের সাথে কাজ করবেন।  কিন্তু যদি তারা আইপ্যাক-এর কথায় চলেন, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী চাপে বা ডিএম বা বিডিও দের চাপে মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য যদি কাজ করেন তাহলে কিন্তু ভুল করবেন । এবং তারাও আদালত অবমাননার আওতায় আসবেন । আমাদের পূর্ণ নজরদারি আছে এবং থাকবে ।’ 

প্রসঙ্গত,এরাজ্যে এসআইআরের (SIR) সময়সীমা বাড়ানোর জন্য সোমবার নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । স্ক্রুটিনির জন্য সাতদিন সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করা হয় । সেই সঙ্গে জানানো হয় যে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল। এ বার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল কমিশনের তরফে ।

শুভেন্দু অধিকারী ই আর ও-দের সতর্ক করে বলেছেন, ‘আমি ইআরও ও এইআরও-দের বলব, ইলেকশন কমিশনের গাইডলাইন, ১৯ শে জানুয়ারী এবং ১০ ই ফেব্রুয়ারীর যে অর্ডার, তা মাথায় রেখে চলবেন, এতোটুকু অন্যথা করবেন না।  আপনারা তো ২৫ লাখি আইনজীবী দিতে পারবেন না,খুব কম পয়সা বেতন পান । আপনাদের সপ্তম বা অষ্টম পে কমিশন হয়নি । আপনাদের ৪০% এর বেশি ডিএ এর তফাত । এমন কাণ্ড করবেন না যে আপনাদের বিরুদ্ধে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে আদালত অবমাননার মামলা করে । আপনারা ভুল করলে আমি তো অন্তত যাব ।’ 

কমিশন সূত্রের খবর, স্ক্রুটিনির জন্য সাতদিন বাড়তি সময় দেওয়া হলে হিয়ারিং শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তার পর সাতদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলবে স্ক্রুটিনি। পোলিং স্টেশনের র‍্যাশনালাইজেশন সম্পন্ন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। ভোটার তালিকার স্বাস্থ্যগত মান (হেলথ প্যারামিটার) যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

চিঠিতে কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব আধিকারিক ও দপ্তরকে এই সংশোধিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে এবং তা কঠোরভাবে কার্যকর করতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যাতে আদালতের নির্দেশ মেনে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর। এদিকে আগামী ১ মার্চ রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার । তারপরেই ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে ।। 

Previous Post

বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন

Next Post

গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 

Next Post
গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 

গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে "প্রতারণার" অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • দুর্নীতিতে গোটা বিশ্বকে টেক্কা দিল তালিবান : বৈশ্বিক দুর্নীতি সূচকে   শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে জায়গা করে নিল আফগানিস্তান
  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.