• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ 

Eidin by Eidin
February 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,০৯ ফেব্রুয়ারী : দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তের সুযোগ নিয়ে ফের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । শুক্রবার গভীর রাতে কুমারগঞ্জ ব্লকের সমজিয়া বালুপাড়া এলাকা দিয়ে ৬-৭ জনের বাংলাদেশি অনুপ্রবেশকারীর দল ভারতে প্রবেশ করেছে । সিসিটিভি ফুটেজে অনুপ্রবেশের দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছে বিএসএফ । 

জানা যায়,শনিবার দিনভর কুমারগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় । সেই সময় তারা জানতে পারে যে অনুপ্রবেশকারীরা বালুপাড়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। তবে দীর্ঘ তল্লাশির পরও কাউকে ধরা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দলে মহিলা ও শিশুও ছিল। কুমারগঞ্জ থানার আইসি জানিয়েছেন, তল্লাশি অভিযান এখনও চলছে।

জানা গেছে,এরপর বিকেলের দিকে সমজিয়া বিওপিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে জরুরি বৈঠক করে বিএসএফ ও পুলিশ ।  সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয় । এই অনুপ্রবেশের ঘটনার পর ফের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি । বিজেপির অভিযোগ, বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুবিধা করে দিতেই কুমারগঞ্জ এলাকার প্রায় ৭ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ কে জমি দিচ্ছে না শাসকদল । এদিকে এই কারনে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা করা পুলিশ ও  বিএসএফ-এর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।। 

Previous Post

রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 

Next Post

সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি

Next Post
সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি

সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার "আসল সারমর্ম" সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.