• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 

Eidin by Eidin
February 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৯ ফেব্রুয়ারী : হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে । এরই প্রতিবাদে রবিবার রাতে মুরুটিয়া থানার বলিয়াডাঙ্গা গ্রামে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । 

রবিবার সন্ধ্যায় মুরুটিয়া থানার বালিয়াডাঙায় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । সেই সময় প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । অভিযোগ যে বিধায়কের গাড়ি বারবার হর্ন বাজানো সত্ত্বেও পড়ুয়ারা পথ ছাড়েনি । এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । বচসার মাঝেই তিনি  পড়ুয়াদের চড়থাপ্পড় মারেন এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ।

এদিকে পড়ুয়ারা বাড়ি ফিরে এসে ঘটনার কথা অবিভাবকদের জানালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । উত্তেজিত জনতা ও ছাত্র-ছাত্রীরা বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি যে বিধায়ককে সবার সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ।  যদিও পুরো ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে ক্ষমা চাইতে অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । 

উল্লেখ্য,তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ১৯৮৫ সালে তিনি মুড়াগাছা হাইস্কুলে শিক্ষক হিসাবে যোগ দেন। ২০০০ সালে প্রধান শিক্ষক হন। ২০১৩ সালে শিক্ষারত্ন ও ২০১৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। ২০২১ সালের বিধানসভার ভোটে করিমপুর আসনে তাকে টিকিট দেয় তৃণমূল । তিনি ২৪ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন । কিন্তু বিধানসভার ভোটের ঠিক মুখেই বিধায়কের পড়ুয়াদের পেটানোর ঘটনায় তৃণমূল প্রতি ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা ।। 

Previous Post

মালদার রতুয়ায় প্রৌঢ়কে নৃশংস ভাবে খুন, নেপথ্যে পরকীয়া সম্পর্ক বলে সন্দেহ 

Next Post

রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 

Next Post
রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 

রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; "তৃণমূলের মাফিয়া"দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 

No Result
View All Result

Recent Posts

  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ 
  • রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.