• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার রতুয়ায় প্রৌঢ়কে নৃশংস ভাবে খুন, নেপথ্যে পরকীয়া সম্পর্ক বলে সন্দেহ 

Eidin by Eidin
February 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার রতুয়ায় প্রৌঢ়কে নৃশংস ভাবে খুন, নেপথ্যে পরকীয়া সম্পর্ক বলে সন্দেহ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ ফেব্রুয়ারী : মালদা জেলার রতুয়ায় এক প্রৌঢ়কে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে রতুয়া থানার ভাদো ব্যাঙ্ক মোড় এলাকার একটি আমবাগানের মধ্যে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতের নাম সেতাবুদ্দিন (৫০) । তার বাড়ি রতুয়ার ভাদো ছোট বটতলা গ্রামে ।  অবৈধ সম্পর্কে জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে সন্দেহ মৃতের পরিবারের । 

জানা গেছে,পেশায় পশুর পাইকের সেতাবুদ্দিন রবিবার সকালে অনান্য দিনের মতই নিজের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন । তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি । এরপর রাত নটা নাগাদ পরিবারের লোকজন খবর পান যে রক্তাক্ত ক্ষতবিক্ষত সেতাবুদ্দিন পড়ে আছে ভাদো ব্যাঙ্ক মোড় সংলগ্ন একটি আমবাগানের মধ্যে । খবর পেতেই তার ঘটনাস্থলে ছুটে যান । পরে রতুয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । 

মৃতের পরিবার সূত্রে খবর,এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন সেতাবুদ্দিন । দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তাদের মধ্যে এই অনৈতিক সম্পর্ক চলছিল । সেই সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে সন্দেহ পরিবারের । যদিও আজ সোমবার বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি 

Next Post

হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 

Next Post
হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 

হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 

No Result
View All Result

Recent Posts

  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ 
  • রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 
  • হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 
  • মালদার রতুয়ায় প্রৌঢ়কে নৃশংস ভাবে খুন, নেপথ্যে পরকীয়া সম্পর্ক বলে সন্দেহ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.