এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ ফেব্রুয়ারী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের এক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে । তিনি তিনি বলেছেন যে তিনি চাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারেন । ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্যের পুরনো ভিডিওগুলি আবার ভাইরাল হচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্প গত বছরের অক্টোবরে এই বিবৃতি দিয়েছিলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন,”মোদী একজন দুর্দান্ত মানুষ। আমি তার (মোদীর) রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না। তিনি আমাকে ভালোবাসেন। তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন।” ট্রাম্প মজা করে বলেছিলেন যে তিনি “তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চান না”, যার অর্থ হল রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকা ভারত যদি তেল কেনা বন্ধ করে না দেয় তবে দেশের অভ্যন্তরে রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে। এই মন্তব্যটি এখন ভাইরাল হয়েছে। বিরোধী দলগুলি প্রশ্ন তুলছে যে মোদী সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ব্রহ্মাস্ত্র কী?
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ভিডিও শেয়ার করা প্রবীণ আইনজীবী এবং নরেন্দ্র মোদীর সমালোচক বলে পরিচিত প্রশান্ত ভূষণ বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলছেন যে মোদী ট্রাম্পকে ভালোবাসেন কারণ তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে পারেন। এর অর্থ কী? এর অর্থ কি এই যে ট্রাম্পের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বলে মোদীকে ট্রাম্পকে ভালোবাসতে বাধ্য করা হচ্ছে? তিনি প্রশ্ন তোলেন। একই সাথে, তিনি পোস্টে এপস্টাইন ফাইলস হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
২০২৬ সালের ২রা ফেব্রুয়ারী ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি ফোনে কথা বলেন এবং এই কথোপকথনের সময়, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়। চুক্তির অংশ হিসেবে, ট্রাম্প ঘোষণা করেন যে মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন। পরিবর্তে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য কিনবে ভারত।এর পর, বিরোধী দলগুলি মোদী সরকারের সমালোচনা করছে, বলছে যে ভারত তার অর্থনৈতিক স্বায়ত্তশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিয়েছে।।

