• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আন্দোলনে নামলো নদীয়ার শান্তিপুরের ‘জমি রক্ষা কমিটি’ 

Eidin by Eidin
February 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আন্দোলনে নামলো নদীয়ার শান্তিপুরের ‘জমি রক্ষা কমিটি’ 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,নদীয়া,০৭ ফেব্রুয়ারী : চড়া দামে ইটভাটায় বিক্রি হচ্ছে মাটি । সেই লোভে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মাটি মাফিয়ার দল । তারা একদিকে কৃষিজমি থেকে দেদার মাটি উত্তোলন করে কৃষিকাজে ব্যাপক ক্ষতি করে দিচ্ছে, পাশাপাশি গ্রামবাসীদের নিজ উদ্যোগে তৈরি চলাচলের একমাত্র কাঁচা রাস্তা দিয়ে অসংখ্য ট্রাক্ট্রর ও লরি যাতায়াতের ফলে রাস্তার দফারফা করে করে দিচ্ছে বলে অভিযোগ । সেই সাথে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া বিরূপ প্রভাব ফেলছে পরিবেশের উপর । মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর চড়ের বাসিন্দারা সম্প্রতি ‘জমি রক্ষা কমিটি’ গঠন করে রুখে দাঁড়ায় । কমিটির অভিযোগ যে বিষয়টি নিয়ে তারা জেলা শাসকের কাছে দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি । 

জানা গেছে,শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের  মানিকনগর গ্রামের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে ভাগিরথী নদী । যেকারণে মানিকনগর চড় সংলগ্ন কৃষিজমি খুবই উর্বর । জমিগুলি তিন ফসলি৷ মূলত চাষবাসের উপরেই গ্রামের জীবন জীবিকা নির্ভর করে। জমিগুলি দোয়াঁশ মাটি হওয়ায় পাশাপাশি ওই সমস্ত জমির মাটি ইঁট তৈরির জন্য খুবই উপযোগী । সেই ভরসায় আশপাশে অন্তত ৫ টি ইঁটভাটা গজিয়ে উঠেছে । আর ভাটায় মাটি সরকারের জন্য সক্রিয় হয়ে উঠেছে মাটি মাফিয়া চক্র । 

গ্রামবাসীরা জানান,যে মাটির দাম ৩০০ টাকা প্রতি ট্রাক্টর সেখানে ভাটায় দিলে মিলছে ১০০০ টাকা করে । আর এই টাকার লোভে মানিকনগর চড় সংলগ্ন কৃষিজমি থেকে দেদার মাটি তুলে নিচ্ছে মাটি মাফিয়ারা । যার বিরূপ প্রভাব পড়ছে আশপাশের কৃষি জমিগুলিতে । স্থানীয় বাসিন্দা সোহেল মণ্ডলের কথায়, ‘চড়ে আমার কিছুটা কৃষিজমি রয়েছে । ওই জমির ভরসায় আমার পরিবারের সারাবছর খরচ খরচা চলে । কিন্তু অবৈধ মাটি খননের ফলে আমার জমির কিছুটা দুরেই ১০ থেকে ১৫ বিঘা কৃষিজমি ভাগিরথীর গর্ভে চলে গেছে । এদিকে নদীর পাড়ও বাঁধানো নেই । ফলে আমাদের জমি কবে নদীগর্ভে চলে যায় সেই আশঙ্কায় দিন কাটাচ্ছি ।’

শুক্রবার মানিকনগর চড়ের ‘জমি রক্ষা কমিটি’র পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এলাকায় । কমিটির নেতা জুনাইদ সাহেবের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিল থেকে অবিলম্বে কৃষিজমি থেকে মাটি উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয় ।  জুনাইদ বলেন,’আমাদের তিন ফসলি জমি । দীর্ঘদিন ধরে মাটি কাটার জন্য জমিগুলো বর্বাদ হয়ে যাচ্ছে । যদিও এখনো মাটি কাটা শুরু হয়নি,তবে শীঘ্রই হবে বলে আমাদের অনুমান । তাই ফের যাতে মাটি কাটা শুরু না হয় সেজন্য আমরা আগে থেকেই মাটি কাটা রুখতে আন্দোলনে নেমেছি ।’

জানা গেছে,গ্রামবাসীদের ক্ষোভের আর একটা কারন হল প্রচুর সংখ্যায় ট্রাক্টর ও লরি ভাটায় যাতায়াতের ফলে রাস্তার বেহাল অবস্থা । গ্রামবাসীদের অভিযোগ, মানিকনগর গ্রামের চলাচলের রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল । পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বহু তদ্বির করেও রাস্তা সংস্কারের কাজ হয়নি । বাধ্য হয়ে গ্রামবাসীরা বছর খানেক আগে নিজেদের শ্রমে চলাচলের উপযোগী একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন । কিন্তু ইটভাটার মাটির ট্রাক্টর ও ইট বোঝাই লরির যাতায়াতের কারনে রাস্তাটি ফের বেহাল হয়ে পড়েছে । ওই ইটভাটাগুলোর জন্য প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি ট্রাক্টর ও লরি যাতায়াত করে বলে জানিয়েছেন তারা । সালাম শেখ নামে এক প্রতিবাদী কৃষকের অভিযোগ, ‘আমরা মাটি মাফিয়াদের বহুবার গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর ও লরি চলাচল বন্ধ করার জন্য বলেছিলাম । কিন্তু ওরা উলটে আমাদের হুমকি দিচ্ছে । বলছে,ইঁটভাটার মালিকদের প্রচুর টাকা । বেশি লাফালাফি করিস না । তোরা কিছুই করতে পারবি না।’

যদিও গয়েশপুর পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য কামাল হোসেন শেখ দাবি করেছেন,’বর্তমানে কোনো ট্রাক্টর বা লরি যাতায়াত করা দেখতে পাচ্ছি না । মাটি কাটাও চলছে না । হয়তো ভবিষ্যতে হতে পারে বলে গ্রামবাসীরা আগে থেকেই প্রতিবাদ শুরু করেছেন ।’ যদিও ‘জমি রক্ষা কমিটি’ স্পষ্ট ভাষায় জানিয়েছে যে 

উন্নয়নের নামে তাদের জীবিকা ও পরিবেশ ধ্বংস করা মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তাদের দাবি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করুক । অবৈধ মাটি কাটায় রাশ টানা হোক এবং রাস্তাটিকে পাকাপাকিভাবে নির্মাণ করা হোক।।

Previous Post

আমেরিকার সঙ্গে বানিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী 

Next Post

জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 

Next Post
জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 

জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 

No Result
View All Result

Recent Posts

  • “ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস” : নরেন্দ্র মোদী 
  • অযোধ্যা রামলালা দর্শন করে বাংলা ও আসামের উদ্দেশ্যে রওনা হল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী  
  • ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকের পুলিশকে দিয়ে নজরদারি এবং ভয় দেখানোর জন্য ভোটারদের নাম লিপিবদ্ধ করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী ; কলকাতা পুলিশের ২ অফিসারের নাম ও ছবিসহ নির্বাচন কমিশনের কাছে জানালেন অভিযোগ  
  • “মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চলেছে” : কোচবিহারে নিজের সভায় জনসমাগমের ছবি পোস্ট করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  
  • “নিজে শালা, দুর্নীতির ঠাকুরদাদা” : ‘মোটা ভাই’য়ের উদ্দেশ্যে ‘কুকথা’র প্রতিক্রিয়ায় মমতাকে “ছিটগ্রস্ত” আখ্যা দিলেন শুভেন্দু
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.