• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আশা-অঙ্গনওয়াড়ির বেতন বৃদ্ধি ও  ‘বাংলার যুব সাথী’ আদপেই কি  কার্যকরী হবে ?  বিরোধী দলনেতার কথায় “প্রতারণা” করেছেন মুখ্যমন্ত্রী  

Eidin by Eidin
February 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
আশা-অঙ্গনওয়াড়ির বেতন বৃদ্ধি ও  ‘বাংলার যুব সাথী’ আদপেই কি  কার্যকরী হবে ?  বিরোধী দলনেতার কথায় “প্রতারণা” করেছেন মুখ্যমন্ত্রী  
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ ফেব্রুয়ারী : ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার পেশ করা ৪ লক্ষ কোটি টাকার বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি । আশা-আইসিডিএস ও সিভিক ভলান্টিয়ারদের ১০০০ টাকা বেতন বৃদ্ধি এবং বেকার যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি । শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধির কথা ফেব্রুয়ারিতে বলা হলেও বাকিগুলি কার্যকর হতে আরও ৪-৫ সময় লাগবে । যেকারণে প্রশ্ন উঠছে যে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পগুলি আদপেই কি কার্যকরী হবে ?  

কেন এই প্রশ্ন উঠছে, তার কারন ব্যাখ্যা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মমতা ব্যানার্জির বাজেট পেশের পর বিধানসভার গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর কারন ব্যাখ্যা করে তিনি বলেন,’এপ্রিল মাস থেকে কোন প্রতিশ্রুতি কার্যকর করা সম্ভব নয় । কারণ ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর যে কোন সময় মোরাল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। মোরাল কোড অফ কন্ডাক্ট-এর নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়েনা এবং বেনিফিশিয়াডিরির সংখ্যাও বাড়ে না । মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি গুলো দিয়েছেন সেগুলো কোনটাই কার্যকর হওয়া সম্ভব নয় । এটা চার মাসের অন্তবর্তী ভোট অন অ্যকাউন্ট৷’ 

মুখ্যমন্ত্রী আজ রাজ্যের যুবক-যুবতীদের জন্য এক নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে উপভোক্তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে । আগামী নির্বাচনে বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে ১৫ আগস্ট থেকে এই প্রকল্প রাজ্যজুড়ে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তবে মূলত ৫ বছর এই ভাতা রাজ্য সরকার দেবে। তারপর আর দেওয়া হবে না বলে জানানো হয়েছে৷ এদিকে এই প্রকল্পকে রাজ্যের শিক্ষিত যুব সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা হিসাবে দেখছেন বিরোধী দলনেতা । 

তিনি বলেন,’যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছে। পনেরশো টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন । অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে  বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল৷ পোর্টাল চালু করার কথা বলা হয়েছিল । বেকার ভাতার কথা বলা হয়েছিল । এক কথায় বেকার যুবকদের সঙ্গে জাগলারি-মিথ্যাচার-প্রতারণা উনি করেছেন ।’

তিনি বলেন,’এই বাজেটে রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই । বেকার বিরোধী বাজেট। চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই । কন্ট্রাক্টচ্যুয়াল লোকেরা, শুধুমাত্র আশা-আইসিডিএস-ভিলেজ পুলিশ নয়, ডাটা এন্ট্রি অপারেটর, ভিলেজ রিসোর্স পার্সেন প্রভৃতি যারা কন্ট্রাক্টচ্যুয়াল কর্মী রয়েছেন তাদের জন্য কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই৷ কেবলমাত্র লক্ষ্মীর  ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া এই বাজেট আমরা বলতে পারি কার্যত দিশাহীন এবং একটা মিথ্যা দলিল৷ এতেই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে ।’ 

যদিও তৃণমূলপন্থী মিডিয়া মমতার এই বাজেটকে ‘মাস্টারস্ট্রোক’ হিসাবে দেখছে । তাদের কথায় লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি ও যুব সাথী প্রকল্প ‘তৃণমূলের জন্য গেম চেঞ্জার হতে পারে’ । এখন দেখার বিষয় তৃণমূলের “ভাতার রাজনীতি” এবারে তাদের ভোটের বৈতরণী পার করে কিনা ।। 

Previous Post

মুক্তির ১৩তম দিনেও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ‘বর্ডার ২’ 

Next Post

সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 

Next Post
সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 

সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.