• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“অশিক্ষিত চোর তোলাবাজ এবং মাতাল না হলে তৃণমূল হয় না” : বিজেপির তরুনজ্যোতি কেন বললেন একথা ? 

Eidin by Eidin
February 4, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“অশিক্ষিত চোর তোলাবাজ এবং মাতাল না হলে তৃণমূল হয় না” : বিজেপির তরুনজ্যোতি কেন বললেন একথা ? 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ফেব্রুয়ারী : রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি মন্তব্য করেছেন,’অশিক্ষিত চোর তোলাবাজ এবং মাতাল না হলে তৃণমূল হয় না এটা প্রতিষ্ঠিত সত্য এবং সেটা আজকে আবার প্রমাণিত হচ্ছে।’ আসলে আজ বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হবে । আর তার আগে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির একটা ছবি ব্যাপক প্রচার করা হচ্ছে । ছবিতে মমতা ব্যানার্জিকে কালো গাউন পরে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে । তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন,সকাল থেকে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রীর AI দিয়ে বানানো একটা ছবি তৃণমূলের বিভিন্নজন পোস্ট করছে এবং বলছে মমতা ব্যানার্জি আজকে নাকি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সাওয়াল করবে। প্রথমেই বলে রাখি এটা সম্পূর্ণ মিথ্যা। মমতা ব্যানার্জি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সুতরাং তিনি এইভাবে সাওয়াল করতে পারেন না একজন আইনজীবী হিসেবে। আইনজীবীর পোশাক তিনি পড়তে পারবেন না। 

তিনি লিখেছেন,তিনি মামলা করার অনুমতি চেয়েছেন In person, অর্থাৎ নিজে মামলা নিজে করার জন্য অনুমতি চেয়েছেন। এটা তিনি করতে পারেন। রাজ্যের মানুষজনকে তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে রাজ্যের জন্য মমতা ব্যানার্জি নাকি আইনজীবী নাকি আইনজীবী হিসেবে মামলা করবেন। এটা সম্পূর্ণ মিথ্যে। উনি নিজের মামলাটা করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন মাত্র। SIR প্রক্রিয়া বাতিল করার আবেদন। সুতরাং ব্যাপারটা রাজ্যের জন্য নয় ব্যাপারটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জন্য। উনার খেলা সাধারণ মানুষ বুঝে গেছে।

অশিক্ষিত চোর তোলাবাজ এবং মাতাল না হলে তৃণমূল হয় না এটা প্রতিষ্ঠিত সত্য এবং সেটা আজকে আবার প্রমাণিত হচ্ছে।

সকাল থেকে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রীর AI দিয়ে বানানো একটা ছবি তৃণমূলের বিভিন্নজন পোস্ট করছে এবং বলছে মমতা ব্যানার্জি আজকে নাকি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সাওয়াল করবে।…

— Tarunjyoti Tewari (@tjt4002) February 4, 2026

প্রসঙ্গত,‘এসআইআর’ ইস্যুতে সরাসরি আইনি লড়াইয়ের ময়দানে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন অন্য আইনজীবীরা।  এসআইআর সংক্রান্ত মামলায় মমতা নিজেই সওয়াল করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের তরফে তাঁর নামে একটি বিশেষ ‘গেট পাস’ ইস্যু করা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

এখন সবথেকে বড় প্রশ্ন হল যে মমতা ব্যানার্জি সত্যই কি আইনজীবীদের মতো কালো রোব পরে এজলাসে দাঁড়াবেন? তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে পোস্ট করা একটি গ্রাফিক্স ইমেজে মুখ্যমন্ত্রীকে কালো রোব পরা অবস্থায় দেখা গিয়েছে, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সাধারণ নাগরিক হিসেবেও নিজের বক্তব্য পেশ করতে পারেন বলে জানা যাচ্ছে।।

Previous Post

মালদার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল 

No Result
View All Result

Recent Posts

  • “অশিক্ষিত চোর তোলাবাজ এবং মাতাল না হলে তৃণমূল হয় না” : বিজেপির তরুনজ্যোতি কেন বললেন একথা ? 
  • মালদার মোথাবাড়িতে কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল 
  • গান্ধীর দু’পা কেটে বডি নিয়ে পালালো চোরের দল, নিন্দায় সরব মোদী সরকার 
  • পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম ১১ আইএসআইএস সন্ত্রাসবাদী 
  • শ্রী রঘুবীর গদ্যম্ (শ্রী মহাবীর বৈভবম্) : শ্রীরামের প্রতি ভক্তি এবং আত্মসমর্পণের অনন্য উদাহরণ এই সংস্কৃত স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.