• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“২৬ শে জিতলে হিন্দুদের তাড়িয়ে হবে গ্রেটার বাংলাদেশ, যার  প্রেসিডেন্ট হবে মোল্লা ইউনূস আর প্রধানমন্ত্রী খালা মমতা” : শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
February 3, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“২৬ শে জিতলে হিন্দুদের তাড়িয়ে হবে গ্রেটার বাংলাদেশ, যার  প্রেসিডেন্ট হবে মোল্লা ইউনূস আর প্রধানমন্ত্রী খালা মমতা” : শুভেন্দু অধিকারী 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ ফেব্রুয়ারী : এসআইআর-এর বিরোধিতা করতে ভাইপো অভিষেককে নিয়ে দিল্লি চলে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি । তারপর সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন । এ নিয়ে রাজ রাজনীতির সরগরম । রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে মমতা ব্যানার্জির আসল এজেন্ডা হল এসআইআর-কে ঘেঁটে দেওয়া এবং ২০২৪ সালের ভোটার লিস্টে ভোট করে ভুয়ো ভোটারদের ভোটে ক্ষমতায় আসা । আর ২৬ শে জিতলে এরাজ্যের  হিন্দুদের তাড়িয়ে তৈরি হবে গ্রেটার বাংলাদেশ এবং যার  প্রেসিডেন্ট হবে মোল্লা ইউনূস আর প্রধানমন্ত্রী খালা মমতা । 

আজ বিকেলে কলকাতার ধর্মতলায় ভারতীয় জনতা যুব মোর্চার ডাকা “চাকরি চায় বাংলা” কর্মসূচিতে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী । কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হোন । মমতা ব্যানার্জির দিল্লি যাত্রা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘ওনার মূল এজেন্ডা হচ্ছে এসব করে ঘেঁটে দাও । সুপ্রিম কোর্টে গিয়ে বল যে নির্বাচন যথা সময়ে করতে হবে, এসআইআর তো ভণ্ডুল করে দিলাম । তাহলে ২৪ এর লোকসভা নির্বাচনের লিস্টটাই  করুক । যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডবল-টিপিল এন্ট্রি থাকবে,বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে। বাবা মাজেদ আর তার আটটা ছেলে আর তিনটা মেয়ে থাকবে । চারটে বউ থাকবে । তাদের নাম ভোটার লিস্টে থাকবে । তিনি(মমতা ব্যানার্জি) সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন । জিতে ২০১১ সালে টাটা-কে তাড়িয়েছেন । ২০১৬ সালে চাকরি বেচেছেন । ২০২১শে আরজি কর করেছেন । ২০২৬ শে হিন্দু শূন্য করে দেবেন । দিয়ে উপরের ইউনুস এবং এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে । গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবে মোহাম্মদ ইউনুস আর প্রধানমন্ত্রী হবে খালা মমতা ।’ 

গতকাল দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জ্ঞানেশ কুমার তাকে হুমকির সুরে কথা বলেছেন । উত্তরে তিনি নাকি বলেছিলেন আমি আপনাদের ক্রীতদাস নই । এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’কোন প্রমাণ আছে ? আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ মুখ্যমন্ত্রী এবং তার টিমকে কড়কে দিয়েছেন ? যদিও আমার কাছে প্রমাণ নেই । মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন ৬টা চিঠি দিয়েছি উত্তর দেননি কেন ? তার উত্তর ইলেকশন কমিশন বলেছে যে  মুখ্যমন্ত্রীর প্যাডে যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর কমিশন দেবেনা । আপনি যেদিন আপনার আঞ্চলিক দলের প্যাডে চিঠি লিখবেন সেদিন উত্তর পাবেন । আমি যদি বলি নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি যোগাযোগের নাম্বার হিসেবে প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের ফোন নাম্বার দিয়েছেন কেন ? আমার কাছে প্রমাণ আছে আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি, উনি ওই নাম্বার পরিবর্তন করে অন্য নাম্বার দিয়েছেন । আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এসআইআর-এ এই এই লোক মারা গেছে । নির্বাচন কমিশন তখন বলেছে আপনার ডিস্ট্রিক্ট ডিওরা বা জেলা শাসকরা একটা কেসের ক্ষেত্রেও তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন কমিশনকে জানায়নি ? এর উত্তরগুলো উনি দিতে পারবেন ? আমি এমন ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারব না । মুখ্যমন্ত্রীর এই আষাড়ে গল্প মানুষ জানে ।’

শুভেন্দু অধিকারী বলেন,’পশ্চিমবঙ্গের মূল যে সমস্যা বেকারত্ব, নারী সুরক্ষা, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ, সিন্ডিকেট এবং হিন্দুদের উপর-হিন্দুদের দেবদেবীর উপর-হিন্দুদের মন্দিরের ওপর-হিন্দুত্বের ওপরে-হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী-জঙ্গি-জিহাদী উগ্র ধর্মান্ধদের জামাতিদের স্টাইলে আক্রমণ হয় এগুলোই পশ্চিমবঙ্গের মূল সমস্যা । লোক বাইরের রাজ্য থেকে এ রাজ্যে ফিরতে চায়  । তারা এসব শুনতে চায় না ।’ বিরোধী দলনেতার কথায়,’আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে ওকে এনেছিলাম । এটাও আমাদের বড় অনুতাপের বিষয়।’।

Previous Post

“ধুরন্ধর ২” বনাম “টক্সিক” বক্স অফিসে মুখোমুখি ; কে বাজিমাত করবে যশ নাকি রণবীর সিং ?

Next Post

ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যুর অভিযোগ তুলে চেম্বারে ঢুকে চিকিৎসককে দা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ঘাতক 

Next Post
ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যুর অভিযোগ তুলে চেম্বারে ঢুকে চিকিৎসককে দা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ঘাতক 

ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যুর অভিযোগ তুলে চেম্বারে ঢুকে চিকিৎসককে দা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ঘাতক 

No Result
View All Result

Recent Posts

  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল পরিদর্শককে বেদম পিটিয়ে দিল শিক্ষকরা, পথ অবরোধ 
  • রেস্তোরাঁয় “গোমাংস” বিতর্কে অভিনেতা সায়ক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি তুললো মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ; তার আগেই জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তিও অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন
  • ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যুর অভিযোগ তুলে চেম্বারে ঢুকে চিকিৎসককে দা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ঘাতক 
  • “২৬ শে জিতলে হিন্দুদের তাড়িয়ে হবে গ্রেটার বাংলাদেশ, যার  প্রেসিডেন্ট হবে মোল্লা ইউনূস আর প্রধানমন্ত্রী খালা মমতা” : শুভেন্দু অধিকারী 
  • “ধুরন্ধর ২” বনাম “টক্সিক” বক্স অফিসে মুখোমুখি ; কে বাজিমাত করবে যশ নাকি রণবীর সিং ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.