• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মুসলিমরা যতদিন ভোটব্যাঙ্ক হয়ে থাকবে, ততদিন বোমায় হাত-পা- চোখ উপড়ে যাবে” : বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়ায় বললেন সুকান্ত মজুমদার

Eidin by Eidin
December 27, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
“মুসলিমরা যতদিন ভোটব্যাঙ্ক হয়ে থাকবে, ততদিন বোমায় হাত-পা- চোখ উপড়ে যাবে” : বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়ায় বললেন সুকান্ত মজুমদার
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ ডিসেম্বর : ক্রিস্টমাসের আগের দিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচান গ্রামে স্থানীয় তৃণমূল কর্মী আনার শেখের নির্মীয়মাণ বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ ঘটে এক শিশু গুরুতর আহত হয়েছে । এই মুহূর্তে  SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ওই কিশোর । তার অবস্থা ‘সঙ্কটজনক’ ! বাসন্তীর এই বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় আজ শনিবার মালদায় বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন,”মুসলিমরা যতদিন ভোটব্যাঙ্ক হয়ে থাকবে, ততদিন বোমায় হাত-পা- চোখ উপড়ে যাবে” । 

আজ মালদায় সাংবাদিকদের মুখোমুখি হলে বাসন্তীতে তৃণমূল নেতার বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন,’এটা নতুন কিছু নয় । যার বাড়িতে বোমা বাঁধছিল সে মুসলমান । যে বাচ্চাটি চোখ হারালো সেও মুসলমান । এটা মুসলমান সমাজকে বুঝতে হবে যে তারা যতদিন ভোট ব্যাংক হয়ে থাকবে, সংখ্যালঘু- সংখ্যাগুরু জুজুর মধ্যে বসে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান সমাজে এটাই হবে । ছেলেমেয়েদের হাত উড়বে, চোখ উড়বে, পা উড়বে ।  ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না । বিজ্ঞানী তৈরি হবে না। দ্বিতীয় এপিজে আব্দুল কালাম তৈরি হবে না । এইরকমই থাকবে । ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণার দিকে মনোযোগ দেওয়া দরকার ।’

প্রসঙ্গত,বুধবার সন্ধেয় তৃণমূল কর্মী আনার শেখের নির্মীয়মাণ বাড়িতে যায় আহত কিশোর । সেই সময় বাড়িতে মজুত বোমায় প্রবল বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর জখম হয় সে। হাতের কব্জির একাংশ উড়ে যায়। দুটি চোখ ও মুখে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে আনা হয় SSKM হাসপাতালে। জানা গেছে,কিশোরের ডান হাতের তিনটি আঙুল উড়ে গেছে । বোমার আঘাতে তার দুটি চোখেই, প্রচুর পরিমাণ পাথর ঢুকে রয়েছে, যেগুলি মূলত ওই হাতবোমায় ব্যবহার করা হয়েছিল।ফলে তার দৃষ্টিশক্তি দুটি চোখেই অত্যন্ত ঝাপসা। প্রায় কিছু দেখতেই পাচ্ছে না ওই বালক।।

Previous Post

রোহিত-কোহলি নন, এই ভারতীয় ক্রিকেটারই ‘লিস্ট এ’-এর রাজা, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি  

Next Post

ঘনিষ্ঠ পার্সি বন্ধুর ১৬ বছর বয়সী মেয়েকেও লাভ জিহাদে ফাঁসিয়েছিল মহম্মদ আলি জিন্নাহ ; জানুন সেই অজানা কাহিনী

Next Post
ঘনিষ্ঠ পার্সি বন্ধুর ১৬ বছর বয়সী মেয়েকেও লাভ জিহাদে ফাঁসিয়েছিল মহম্মদ আলি জিন্নাহ ; জানুন সেই অজানা কাহিনী

ঘনিষ্ঠ পার্সি বন্ধুর ১৬ বছর বয়সী মেয়েকেও লাভ জিহাদে ফাঁসিয়েছিল মহম্মদ আলি জিন্নাহ ; জানুন সেই অজানা কাহিনী

No Result
View All Result

Recent Posts

  • বসতি স্থাপনকারী ছুরিকাঘাতের পর পিএ-র বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিলেন ইসরায়েলের কাটজ 
  • আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড মওকুফ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট 
  • নাবালিকার মা হওয়ার ঘটনার  শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান : ‘রাজ্যের ভয়ঙ্কর চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন  : “বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব…সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ’ 
  • ধুলিয়ানে সুজিত মণ্ডলের নৃশংস হত্যাকাণ্ডে কঠোর পদক্ষেপ নিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এসআই শরিফুল আলম ও  এএসআই সুমন্ত দাস সাসপেন্ড, এসডিপিও শেখ সামসুদ্দিন-কে পানিশমেন্ট ট্রান্সফার, এসপির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা 
  • কাটোয়ার রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখের ‘আমাদের পাঠশালা’ আজ দুঃস্থ পড়ুয়াদের  কাছে নিঃশুল্ক পঠনপাঠনের নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.