• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশিদের জন্য শিলিগুড়ি ও মালদার সব হোটেলের দরজা বন্ধ

Eidin by Eidin
December 26, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
বাংলাদেশিদের জন্য শিলিগুড়ি ও মালদার সব হোটেলের দরজা বন্ধ
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৬ ডিসেম্বর : ক্রমবর্ধমান ভারত বিদ্বেষ ও চিকেন নেক বিচ্ছিন্ন করে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য “সেভেন সিস্টার্স” দখলের হুমকির জেরে উত্তরবঙ্গের শিলিগুড়ি ও মালদার সমস্ত হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হল। প্রত্যেক হোটেলের সামনে লাগানো হয়েছে, “এখানে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি নেই” পোস্টার । মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন,’বাংলাদেশের পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। প্রতিদিন অশান্তি বাড়ছে। আমাদের জেলার সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত। তাই বাংলাদেশিদের হোটেলে রুম দেওয়া বন্ধ করে দিয়েছি ।’ 

পাশাপাশি গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন,’গত বছর থেকে শুরু হওয়া বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শিলিগুড়ির কোনও হোটেলে কোনও বাংলাদেশি পর্যটককে থাকার ব্যবস্থা করব না… কিন্তু পরে, মানবিক কারণে, আমরা কেবলমাত্র মেডিকেল বা স্টুডেন্ট ভিসাধারী পর্যটকদের আমাদের হোটেলে থাকার বা থাকার ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছিলাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শিলিগুড়ি করিডোর এবং উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে সেখানকার কিছু নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা তাদের মন্তব্যের প্রতিবাদ জানাই । আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে, আমরা মেডিকেল ভিসায় আগত কাউকে আর হোটেলে থাকতে দেব না। আমাদের দেশ প্রথম; পরে আমাদের ব্যবসা ।’ 

জানা গেছে,নতুন ভিসা বা পুরনো ভিসাধারীদের ক্ষেত্রে দুই জেলার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের জন্য ঘরভাড়া দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ জানা গেছে,প্রতি বছর, ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি নাগরিক চিকিৎসা ও পড়াশোনা উদ্দেশ্যে শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে আসে । তাদের একটা বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাউস হিসাবে ব্যবহার করে । তবে হোটেল ব্যবসায়ী সংগঠন সাফ জানিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা কোনো প্রকার আপোষ করবেন না । এদিকে, বাংলাদেশিদের জন্য পুরোপুরি হোটেলের দরজা বন্ধ করার দাবি তুলেছেন বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, তাতে চিকিৎসার জন্য কেউ ভারতে আসলেও হোটেলে জায়গা দেওয়া উচিত নয়। পুরো বিষয়টির ওপর দেশের সুরক্ষা নির্ভর করে।’।

Previous Post

রাইস মিল থেকে ৪০ লক্ষ টাকা মূল্যের গোবিন্দ ভোগ চালসহ ট্রাক নিয়ে চম্পট দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই বমাল গ্রেপ্তার চালকসহ ২ 

Next Post

গানবাজনা হারাম ! ফরিদপুরে জেমসের কনসার্টে ইসলামপন্থীদের হামলা ও ভাঙচুর 

Next Post
গানবাজনা হারাম ! ফরিদপুরে জেমসের কনসার্টে ইসলামপন্থীদের হামলা ও ভাঙচুর 

গানবাজনা হারাম ! ফরিদপুরে জেমসের কনসার্টে ইসলামপন্থীদের হামলা ও ভাঙচুর 

No Result
View All Result

Recent Posts

  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.