• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চাঁচল বউদিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার দেওর জিয়ারুল হক

Eidin by Eidin
December 24, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
চাঁচল বউদিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার দেওর জিয়ারুল হক
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ ডিসেম্বর : বউদিকে কুপিয়ে খুনের ঘটনায় ঘাতক দেওরকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জিয়ারুল হক । তার বাড়ি চাঁচল থানার মহিষামারি গ্রামে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করার পর আজ বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ ধৃতকে সাতদিনের নিজেদের হেপাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।  

জানা গেছে, দাম্পত্য কলহের কারনে জিয়ারুল সম্প্রতি তার স্ত্রীকে ব্যাপক মারধর শুরু করেছিল । রবিবার রাতেও মারধর করলে বাড়ি থেকে পালিয়ে তার স্ত্রী জিয়ারুলের বউদি মাজেদা বিবির (৪০) কাছে গিয়ে আশ্রয় নেয় । পরের দিন বাপের বাড়ি চলে যান জিয়ারুলের স্ত্রী । আর এই কারনে জিয়ারুলের যত রাগ গিয়ে পড়ে তার বউদির উপর । 

জানা যায়, সোমবার রাতে ধারাল অস্ত্র নিয়ে মাজেদা বিবির বাড়িতে চড়াও হয় জিয়ারুল হক। মাজেদা কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে সে । মাজেদা বিবি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে চম্পট দেয় জিয়ারুল । এদিকে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাজেদা বিবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । তারপর থেকেই ঘাতক দেওরকে খুঁজছিল পুলিশ । অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় ।। 

Previous Post

ভারতের সঙ্গে যুদ্ধ করবে কি, চাল টান পড়েছে বাংলাদেশের ; দিল্লির কাছে ৫০ হাজার টন চাল পাঠানোর অনুরোধ করবে মহম্মদ ইউনূস  

Next Post

“বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও  দিপু দাসের পরিবারেকে অর্থ সাহায্য করবো” : বললেন শুভেন্দু অধিকারী 

Next Post
“বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও  দিপু দাসের পরিবারেকে অর্থ সাহায্য করবো” : বললেন শুভেন্দু অধিকারী 

"বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও  দিপু দাসের পরিবারেকে অর্থ সাহায্য করবো" : বললেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.