এইদিন বিনোদন ডেস্ক,১৪ নভেম্বর : কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোটকে নাকানিচুবানি খাইয়ে ভূমিধ্বস জয়ের মুখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ । বিহার বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে শেষ খবর অনুযায়ী, এনডিএ-এ ১৯১ টি আসনে জিতেছে বা এগিয়ে আছে৷ অন্যদিকে ইন্ডি জোট মাত্র ৪৭ টি আসনে জিতেছে বা এগিয়ে আছে ৷ রাহুল গান্ধীদের কংগ্রেসের শোচনীয় অবস্থা দেখা যাচ্ছে । এদিকে বিজেপির এই ভূমিধস জয় দেশ ছাড়িয়ে বিদেশেও উদযাপন শুরু হয়েছে ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুনমুগ্ধ ভক্ত বলে পরিচিত মার্কিন গায়িকা বিহারের ভোটে এনডিএ জোটের অভাবনীয় ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে কংগ্রেসের “যুবরাজ” রাহুল গান্ধীকে কটাক্ষ করে টুইট করেছেন,”প্রিয় রাহুল গান্ধী, কংগ্রেস ইন্ডিয়া, এবং সমস্ত “গান্ধী গুন্ডারা” কয়েক সপ্তাহ আগে এক্স-এ আমাকে ট্রোল করছিল এবং এখন আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ বিহার নির্বাচনে বিজেপির জয়ের পিছনে পিছনে যাচ্ছে….”
এই মন্তব্যের পাশাপাশি নরেন্দ্র মোদীর হাত দিয়ে সম্মানিত হওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ উল্লেখ্য,এর আগে রাহুল গান্ধীকে কটাক্ষ করে মেরি মিলবেন বলেছিলেন,”ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই ।”
Author : Eidin.

