• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ার অভিযোগ, এনআইএর তদন্তের দাবি সাংসদের

Eidin by Eidin
September 8, 2021
in রাজ্যের খবর
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ার অভিযোগ, এনআইএর তদন্তের দাবি সাংসদের
গেটের উপর বোমা বিস্ফোরণের চিহ্ন । কলকাতা ।
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ সেপ্টেম্বর : ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহ -সভাপতি অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে । যদিও বোমাগুলি বাড়ির লোহার গেটের উপর এসে পড়ে । তবে এই ঘটনায় কেউ আহত হননি । জানা গেছে, সোমবার সকালে যখন বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন সাংসদ বাড়িতে ছিলেন না । তবে তাঁর পরিবারের অনান্য সদস্যরা বাড়িতেই ছিলেন । ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । এদিকে খবর পেতেই ঘটনাস্থলে তদন্তে যায় স্থানীয় থানার পুলিশ । পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে খবর ।
অর্জুন সিংয়ের অভিযোগ, ‘উপ নির্বাচনের আগে আমাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে । কারন দল আমাকে ভবানীপুরের দায়িত্ব দিয়েছে । এই ঘটনার তদন্ত রাজ্য সরকারই করবে । আর আগের মতই সব ধামাচাপা দিয়ে দেবে ।’ সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘যথারীতি এ ক্ষেত্রেও কোনও এফআইআর বা অভিযোগপত্র দাখিল করা হবে না ।’
পাশাপাশি তিনি ট্যুইটারে লেখেন, ‘আমার বাড়ির সামনে বোমাবাজির খবর পেয়ে কেন্দ্রীর গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজী আমায় ফোন করে খোঁজখবর নিয়েছেন ৷ এরজন্য ওনাকে ধন্যবাদ । রাজ্য প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের কোনও আশাই নেই । অনুগ্রহ করে ঘটনার তদন্ত এন আই এ কে দিয়ে করানো হোক ৷ আর দোষীদের খুঁজে বের করা হোক ।’
এদিকে রাজ্য ঘটনার উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না । এদিন সকালে একজন সাংসদের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা খুবই চিন্তার । আর এই কারনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে । আমার আশা এই ঘটনার দ্রুত তদন্ত শুরু করা হবে । আর অর্জুন সিংয়ের নিরাপত্তার ইস্যুটি আগেও রাজ্য প্রশাসনের কাছে তোলা হয়েছে ।।

ছবি : সাংসদ অর্জুন সিংয়ের ট্যুইটার থেকে সংগৃহীত ।

Previous Post

অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেশে স্ত্রীর গলায় বঁটির কোপ বসালো স্বামী

Next Post

রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ঘিরে আতঙ্ক বাঁকুড়ায়

Next Post
রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ঘিরে আতঙ্ক বাঁকুড়ায়

রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ঘিরে আতঙ্ক বাঁকুড়ায়

No Result
View All Result

Recent Posts

  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সেমি ফাইনালে ভারতের দুর্দান্ত জয়, ৬ ফেব্রুয়ারী ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে স্কুল পরিদর্শকে পিটিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষক সহ ৮ 
  • তেলেগু সুপারস্টার মোহন বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের ! বাউন্সারদের দিয়ে এসএফআই নেতাদের অপহরণের অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ঈশান কিষাণের বড় লাফ, শীর্ষে অভিষেক শর্মা
  • মন্ত্রীর জনসভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরুরি তলবে বিডিও অফিসে এসে দুঃখ প্রকাশ করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.